Home » কবে গঙ্গার নীচে ছুটবে মেট্রো?

কবে গঙ্গার নীচে ছুটবে মেট্রো?

সময় কলকাতা ডেস্ক : বহু প্রতীক্ষিত ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের সম্প্রসারণকে ঘিরে একাধিকবার বিতর্ক হয়েছে। কখনও ব‌উবাজারের দুর্গাপিতুরি শেষের বাড়িতে ধস নেমেছে, আবার কখনও আস্ত বাড়িই ভেঙে গিয়েছে। এরপরও তিলোত্তমাবাসী অপেক্ষায় রয়েছে, আখেরে কবে শেষ হতে চলেছে এই ঐতিহাসিক মেট্রো প্রকল্পের কাজ? কারন এই মেট্রো লাইনটি চালু হলে গেলে সল্টলেক সেক্টর ফাইভের সঙ্গে সরাসরি যুক্ত হতে চলেছে হাওড়া। হুগলি নদীর নীচে পাতা মেট্রোর লাইনের সঙ্গে জুড়ে যাবে গঙ্গার দুই পাড়। জলের তলায় এই প্রথম মেট্রোর সম্প্রসারন হতে চলেছে ভারতবর্ষে।

মেট্রোর সম্প্রসারণের কাজের দায়িত্ব রয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের হাতে। ওই সংস্থার তরফে সোমবার জানানো হয়েছে, ২০২৩ এর জুন মাসের মধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শেষ করার লক্ষ্যে কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে।

কেএম‌আরসিএলের তরফে আরও জানানো হয়েছে, ২০২৩ সালের জুন মাসের মধ্যে শিয়ালদহ থেকে হাওড়া ময়দান পর্যন্ত বাকি মেট্রো স্টেশনগুলি সম্প্রসারণের কাজ শেষ করে তা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের মোট দৈর্ঘ্য ১৬.৫৫ কিমি, যার মধ্যে চালু হয়েছে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা, দৈর্ঘ্য ৯.৩০ কিমি। বাকি রয়েছে ৭.২৫ কিমি দৈর্ঘ্যের রুট।

About Post Author