সময় কলকাতা ডেস্কঃ সম্পত্তি বৃদ্ধি মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে কলকাতা হাইকোর্টে দ্রুত শুনানির আবেদন রাজ্যের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ রায় ও জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবীদের। বৃহস্পতিবার হাইকোর্টে নতুন করে আবেদন করেন ওই তিন তৃণমূল নেতা। সম্পত্তি বৃদ্ধি নিয়ে ইডিকে পক্ষ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মামলারই দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টিও আকর্ষণ করিয়েছেন তিন মন্ত্রীর আইনজীবী। এই নিয়ে লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে যখন উত্তাল রাজ্য রাজনীতি। তারই মাঝে আলোচনার কেন্দ্র বিন্দুতে উঠে এসেছিল তৃণমূল নেতা-মন্ত্রীদের সম্পত্তির উৎস খতিয়ে দেখার মামলা। বাংলায় শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের সম্পত্তি কিভাবে এবং কী হারে বৃদ্ধি পেয়েছে,তা খতিয়ে দেখার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে বিপ্লব রায় চৌধুরী নামে এক সমাজকর্মী জনস্বার্থ মামলা দায়ের করেছিল। একই ইস্যুতে পৃথক একটি মামলা দায়ের করেছিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীও। সেই মামলার শুনানের পরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়,ইডিকে তারা এ ব্যাপারে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে ইডিকে যুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত। সম্পত্তির উৎস খতিয়ে দেখার মামলায় মোট ১৯ জন নেতা মন্ত্রীর সম্পত্তির বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার সেই মামলার নিষ্পত্তি চেয়ে দ্রুত শুনানির আবেদন করলেন রাজ্যের তিন মন্ত্রী।

তবে, সম্পত্তি বৃদ্ধির মামলায় রাজ্যের শাসকদলের ১৯ জন নেতা-মন্ত্রীর নামের পাশাপাশি ১৩ জন বাম নেতা, ৯ কংগ্রেস নেতা এবং ৪ বিজেপি নেতার নামও রয়েছে। এই তালিকায় রয়েছে সূর্যকান্ত মিশ্র, কান্তি গঙ্গোপাধ্যায়ের, অশোক ভট্টাচার্য মত রাজ্যের প্রাক্তন হেভিওয়েট মন্ত্রীদের নাম। পাশাপাশি, এই তালিকায় নাম রয়েছে প্রাক্তন বাম বিধায়ক ধীরেন বাগদি, রামচন্দ্র ডোম, খগেন মুর্মুর মতো প্রাক্তন বাম বিধায়ক ও বর্তমান বিজেপি সাংসদের। অন্যদিকে এই তালিকা থেকে বাদ যাননি কংগ্রেসের প্রথম সারির নেতারাও।।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?