সময় কলকাতা ডেস্ক : শুক্রবারই শহরে পৌঁছে গেলেন ইস্টবেঙ্গলের নবাগত তারকা ব্রাজিলিয়ান মিডফিল্ডার আলেক্স লিমা। ইস্টবেঙ্গলে নবাগত হলে কী হবে, গত দু বছর আইএসএলে জামশেদপুর এফ সির হয়ে ৪১ টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। ফলে ভারতের আবহাওয়ায় অভ্যস্ত তিনি। আই এস এলে ১ টি গোল করেছেন, চারটি গোল করিয়েছেন। সর্বোপরি ভারতে আসার আগের বছর দুটিতে সাও পাওলো জাত ৩৩ বছর বয়সী অ্যাটাকিং মিডিও সাউথ কোরিয়ার কে লীগ ও সেকেন্ড টায়ারে ৬১ ম্যাচে ১৮ গোল করেছেন। লাল হলুদের মাঝমাঠের প্রাণভোমরা হয়ে উঠতে পারেন তিনি, আশায় বুক বাঁধছেন সমর্থকরা।তিনি কলকাতায় আসা দ্বিতীয় বিদেশী লাল হলুদ খেলোয়াড়।

সাইপ্রাসের সাইড ব্যাক চারলমবোস কিরিয়াকু ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে যোগ দিলেও এখনও অন্য তিন তারকা ক্লেটন সিলভা,ইভান গঞ্জালেস ও ইলিয়ান্দ্রো শহরে এসে পৌঁছান নি ।ইলিয়ান্দ্রো এবং কিরিয়াকু ছাড়া অন্য তিন তারকা আগের বছরে আই এস এলে খেলেছেন ফলে তাঁদের নিয়ে প্রশ্নচিহ্ন ছিল না।তবে জানা গিয়েছে ইলিয়ান্দ্রো বা কিরিয়াকুর আন্তর্জাতিক ছাড়পত্র রয়েছে, তাঁদেরও ভারতে খেলতে সমস্যা হবে না। এমনকী ক্লাবের ঘনিষ্ঠ সূত্রে খবর,ষষ্ঠ বিদেশী ঠিক করে ফেলেছে ক্লাব । রবিবারের মধ্যে আরেক গোলরক্ষকের নামও ঘোষণা হওয়ার কথা।ফলে এ মুহূর্তে ইস্টবেঙ্গল বহাল তবিয়তে চলছে। ফিফার ব্যান নিয়ে ক্লাব যে বিশেষ চিন্তিত নয় তা ক্লাব ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে। ক্লাব কর্তা দেবব্রত সরকার আগেই জানিয়ে দিয়েছিলেন, ফিফার নির্বাসন (নিষেধাজ্ঞা ) চিরস্থায়ী নয়। সবকিছু ঠিকঠাক চলছে এবং ইস্টবেঙ্গল প্রস্তুত বলেও জানান ইস্টবেঙ্গল শীর্ষকর্তা। এখন দেখার গত দু বছর আই এস এলে পেছনের সারিতে থাকা ইস্টবেঙ্গলের রেজাল্ট শিট এবছর কী হয়!


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া