সময় কলকাতা ডেস্ক:”২০ কোটি টাকা নাও, না হলে সিসোদিয়ার মত সিবিআই এর মুখোমুখি হও”দিল্লির সরকার ফেলার জন্য আপ বিধায়কদের এভাবেই হুমকি দিচ্ছেন বিজেপির বিভিন্ন নেতা। বুধবার এক সাংবাদিক সম্মেলন থেকে এই অভিযোগ করলেন আম আদমি পার্টির জাতীয় মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। দিল্লিতে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আম আদমি পার্টির ৫ জন শীর্ষস্থানীয় নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার “হুক অর ক্রুক”অর্থাৎ যেভাবেই হোক দিল্লির সরকার পতনের চেষ্টা করে চলেছে। এ অভিযোগ তোলা হয়েছে আম আদমি পার্টির পক্ষ থেকে।
সাংবাদিক সম্মেলন থেকে আপের দাবি
সাংবাদিক সম্মেলন থেকে দাবী করা হয়েছে মহারাষ্ট্রের সরকার ফেলার ক্ষেত্রে শিন্ডেকে যেরকম শিখণ্ডী করা হয়েছিল, তেমনি দিল্লিতে মনীষ সিসোদিয়াকে শিখন্ডী করার চেষ্টা করেছে বিজেপি। পাশাপাশি সঞ্জয় সিং এর আরো অভিযোগ বিজেপি আপ নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করছে। আম আদমি পার্টির বিধায়কদের হুমকি এবং নগদ টাকা দিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। প্রসঙ্গত দিল্লির আবগারি নীতি নিয়ে দুর্নীতির অভিযোগে মনীষ সিসোদিয়ার বাড়িতে সম্প্রতি হয়েছিল সিবিআই হানা।সিসোদিয়ার পাশে দাঁড়িয়ে কার্যত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে ছিলেন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল।সিসোদিয়ার বাড়িতে সিবিআই তল্লাশি প্রসঙ্গে এদিন সঞ্জয় সিং বলেন কেন্দ্রীয় সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে সিবিআইয়ের অপব্যবহার করছে। পাশাপাশি তিনি দাবি করেছেন বিজেপি নেতৃত্ব কিভাবে আপ বিধায়কদের প্রলুদ্ধ করার চেষ্টা করছেন তিনি প্রকাশ্যে আনবেন।
বিজেপির দাবি
বুধবারের সাংবাদিক বৈঠক থেকে আপ নেতৃত্বের আনা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির মুখপাত্র শেহজাদ পুনওয়াল জানিয়েছেন অরবিন্দ কেজোরিয়ালের দল শুধুমাত্র ট্রেলার প্রকাশ করেই চলেছেন কিন্তু ফিল্ম কখনো সামনে আনছেন না। তারা দাবি করছে বিজেপি তাদের দলকে ভেঙে ফেলার চেষ্টা করছে এবং তার অডিও ক্লিপ তাদের কাছে রয়েছে। তাহলে কেন তারা সেটি প্রকাশ্যে আনছেন না। আসলে দিল্লির মন্ত্রীদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ সেই অভিযোগ থেকে মানুষের মন ঘুরাতে একটা ধোঁয়াশার সৃষ্টি করছে আপ।

আম আদমি পার্টির অভিযোগ বল ভাঙানোর চেষ্টা করছে বিজেপি তার জন্য দেওয়া হচ্ছে বিরাট পরিমানে টাকার অফার। পাল্টা বিজেপির দাবি আপ বিধায়কদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ সেই অভিযোগ থেকে নজর ঘোড়াতেই আম আদমি পার্টির এদিনের এই সাংবাদিক সম্মেলন করে অভিযোগ তোলা। অভিযোগ পাল্টা অভিযোগে ইতিমধ্যেই দেশের রাজধানীর রাজনৈতিক বাতাবরণ যথেষ্ট উত্তপ্ত। এখন দেখার আম আদমি পার্টি তাদের দাবি মত অডিও ক্লিপ প্রকাশ্যে আনে কিনা?


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের
যুদ্ধের জাঁতাকলে ভারত