Home » পাচারকারীর প্যান্টের থেকে উদ্ধার ৬০টি সরীসৃপ প্রাণী

পাচারকারীর প্যান্টের থেকে উদ্ধার ৬০টি সরীসৃপ প্রাণী

সময় কলকাতা ডেস্কঃ রুমালের বেড়াল হয়ে যাওয়ার চেয়েও চমকপ্রদ কাহিনী ।বরং এ যেন রুমালের মধ্যে থেকে বেড়াল বেরোনোর আজব ঘটনা। প্যান্টের মধ্যে ৬০টি সাপ সহ টিকটিক লুকিয়ে পাচার করতে গিয়ে আমেরিকায় ধরা পড়েছেন এক ব্যক্তি। প্রায় ৬ কোটি টাকার বিরল ও দুষ্প্রাপ্য প্রাণী পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ওই পাচারকারীকে। শুনতে অবাক লাগলেও এমনই ঘটনার সাক্ষী দক্ষিণ ক্যালিফোর্নিয়া।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পাচারকারীর নাম জোস মানুয়েল পেরেজ। তার বাড়ি দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়। বেশ কয়েক বছর ধরেই বন্যপ্রাণী পাচারের ব্যবসার সঙ্গে জড়িত ছিল সে। অভিযোগ, পাচারের জন্য মেক্সিকো ও হংকং থেকে একাধিক সাপ, টিকটিকি, গিরগিটি, কচ্ছপ, কুমিরের মতো প্রাণী নিজের বাড়িতে আনত সে। এরপর তা গোটা বিশ্বের ক্রেতাদের কাছে চড় দামে বিক্রি করত। সূত্রের খবর,তার বিরুদ্ধে মোট ১ হাজার ৭০০টি প্রাণী পাচারের অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক বাজারে যার মুল্য ৭ কোটি টাকারও বেশি।


আগেও পুলিশ ও শুল্ক দপ্তরের ফাঁদে পড়েছিল পেরেজ। তবে এবার পাচারের সময় মেক্সিকো সীমান্ত থেকে গাড়ি চালিয়ে আমেরিকায় ঢোকার মুখেই পুলিশের কাছে হাতেনাতে ধরা পরে সে। ছোট আকারের প্রাণী হওয়ায় প্রথমে যদিও কিছুই বোঝা যাচ্ছিল না। পরে দেখা যায় পেরেজের পরনের জামা-প্যান্টের মধ্যে লোকানো রয়েছে অসংখ্য প্রাণী। শুধুমাত্র তার প্যান্ট থেকেই বের হয় ৬০টি সাপ এবং টিকটিকি। সবকটি প্রাণীকে পেরেজের জামাকাপড় থেকে বের করার পরে দেখা যায় তিনটি সাপ মারা গিয়েছে। ঘটনায় রীতিমত চক্ষু চড়কগাছ পুলিশ ও শুল্ক দপ্তরের আধিকারিকরা।
পুলিশ ও শুল্ক দপ্তর জানিয়েছেন, বন্যপ্রাণী পাচারে দু’টি আলাদা মামলায় ২০ বছর ও ৫ বছরের জেল হতে পারে অভিযুক্তের। চলতি বছরেরই ডিসেম্বর মাসে এই সংক্রান্ত রায় দেবে আমেরিকার আদালত।।

About Post Author