Home » লোটাস অপারেশনের ধাক্কায় বিধায়করা রিসর্টে

লোটাস অপারেশনের ধাক্কায় বিধায়করা রিসর্টে

সময় কলকাতা ডেস্ক : দেশজুড়ে বিরোধীদের অভিযোগ দেশের বিভিন্ন রাজ্যে বিজেপি চালাচ্ছে তাদের লোটাস অপারেশন। কর্ণাটক ও মহারাষ্ট্রের পর এবার ঝাড়খন্ড।তাই নিজের রাজ্যে লোটাস অপারেশনের আগেই সতর্ক হেমন্ত সোরেন।

কয়েক মাস আগেই মহারাষ্ট্রে রাতারাতি শিবসেনা সরকারের পতন হয়। শিবসেনার থেকে দাবী করা হয়েছিল সরকারের পতন মূলত” হর্স ট্রেডিং “এর কারণেই হয়েছে। মহারাষ্ট্র সরকারকে মহাসংকটে ফেলে তার অনুগামী বিধায়কদের নিয়ে রাতারাতি বিলাসবহুল হোটেলে উঠেছিলেন। গৌহাটিতে বিধায়কদের এনেছিলেন একনাথ শিন্ডে বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তখনই অভিযোগ উঠেছিল বিজেপির লোটাস অপারেশন নিয়ে। মহারাষ্ট্রে শিবসেনা সরকারকে ক্ষমতাচ্যুত করে এক নাথ শিণ্ডে এবং দেবেন্দ্র ফড়নবিসের যৌথ সরকার ক্ষমতা দখল করে। আগেও এমনই কায়দাতেই পতন হয়েছিল কর্ণাটক সরকারের আর সেই সময় অভিযোগের আঙ্গুল উঠেছিল বিজেপির দিকে। কর্ণাটক মহারাষ্ট্রের পর সরকার নিয়ে সংকটে ঝাড়খন্ড। চলতি বছরের ৩রা মে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তার বিধায়ক পদের অপব্যবহার নিয়ে চিঠি পাঠায় নির্বাচন কমিশন। পাথর খাদানে নিজের নামে ইজারা নেওয়ার কারণেই নির্বাচন কমিশনের চিঠি. আর তারপর বিধায়ক পথ খারিজের ইঙ্গিতে কার্যত টলোমলো মুখ্যমন্ত্রীর চেয়ার। শনিবার সকালেই নিজের মন্ত্রিসভার বিধায়ক এবং কংগ্রেসের বিধায়কদের তিনটি বাসে করে ছত্রিশগড় সীমান্তের একটি রিসর্টে  নিয়ে যাওয়া হয়েছে বলেই সূত্রের খবর। যদিও সে কথা স্বীকার করলেও, বিধায়করা ঘুরতে গেছেন বলেই দাবি ঝাড়খন্ড মুক্তি মোর্চা শিবিরের একাংশের।

শনিবার সকালেই দেখা যায় তিনটি বাস বিধায়কদের বোঝাই করে নিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের পিছনের গেটে এসে দাঁড়ায় । দীর্ঘক্ষণ মিটিং এর পর ওই তিনটি বাসে করে ছত্রিশগড় সীমান্তের একটি রিসর্টে বিধায়কদের নিয়ে যাওয়া হয়েছে বলেই সূত্রের খবর। রাজনৈতিক মহলের মতে যদি হেমন্ত সোরেনকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যেতে হয় সেক্ষেত্রে তার পত্নী কল্পনা সোরেন হতে পারেন ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হেমন্ত সোরেনের এই পদক্ষেপ কার্যত আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের পদাঙ্ক অনুসরণ মাত্র। পশুখাদ্য কেলেঙ্কারিতে লালু প্রসাদের জেল হওয়ার পরেই তিনি তার পত্নী রাবরি দেবীকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছিলেন। এক্ষেত্রেও হেমন্ত সোরেন লালু প্রসাদেরই পদাঙ্ক অনুসরণ করছেন বলেই মত বিশেষজ্ঞদের।।

About Post Author