সময় কলকাতা ডেস্ক: রবিবারের দুপুরের খাওয়া বেশ কব্জি ডুবিয়ে না হলে হয়! আর সেজন্যই চিকেনের এক অন্যরকম রেসিপি আপনাদের জন্য। কীভাবে রাঁধবেন পুদিনা চিকেন, দেখে নিন রেসিপি
উপকরণ
চিকেন
আদাবাটা
রসুনবাটা
চিকেন মশলা
মরিচের গুঁড়ো
কর্নফ্লাওয়ার
পরিমাণ মতো লবণ
তেল
পেঁয়াজ কুচি
পুদিনা পাতা বাটা
টমেটো পিউরি
পদ্ধতি
মাংসটা আদা-রসুন বাটা, চিকেন মশলা, মরিচ গুঁড়া, কর্নফ্লাওয়ার এবং লবণ দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রাখুন। ননস্টিক প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে বাদামি করে ভাজুন। এরপর পুদিনাপাতা দিয়ে দিন । এবার ম্যারিনেট করা মাংস দিন এবং আধকাপ জল দিয়ে ৫ মিনিট রান্না করুন। এবার টমেটো পিউরি দিয়ে দিন। আঁচ থেকে নামিয়ে পুদিনাপাতা দিয়ে সাজিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পুদিনা চিকেন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার