সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : দ্রুত ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে হংকং নামের ছোট্ট দেশটিতে।এশিয়া কাপের কোয়ালিফায়ার ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীকে অনায়াসে ৮ উইকেটে হারিয়েছে তারা। বড় ম্যাচে ভালো ফল করতে উন্মুখ নিজাকত খানের নেতৃত্বাধীন হংকং।ফলে পাকিস্তানের সঙ্গে জিতে মনোবল যতই তুঙ্গে থাকুক ভারতীয়দের, এবারের টি টোয়েন্টি এশিয়া কাপে বিনাযুদ্ধে হংকং মেদিনী ছাড়বে না বলাই বাহুল্য। এরআগেও এশিয়া কাপে ২০১৮ সালে মুখোমুখি হয়েছে ভারত -হংকং। তবে সেবার ছিল পঞ্চাশ ওভারের ম্যাচ। সেবারও ভারতীয় শিবিরে দুশ্চিন্তা ছড়িয়েছিল হংকং। বর্তমান অধিনায়ক নিজাকত করেছিলেন ৯২ রান। ২৮৬ রানের টার্গেট তাড়া করে মাত্র ২৬ রানে হেরেছিল হংকং। সেম্যাচে ভারতের হয়ে সেঞ্চুরি করা শিখর ধাওয়ান বুধবারের ম্যাচে থাকছেন না। রোহিত, ভুবনেশ্বর আর কার্তিক ছাড়া ভারতীয় দলে সেদিনের কেউ নেই। সেদিনের হংকং দলের অনেকেই বুধবার ম্যাচে থাকছেন। আছেন পাকিস্তানে জন্ম হওয়া মারমুখী ব্যাটসম্যান বাবর হায়াৎ। বাবর হায়াৎ ভালো ছন্দে । আগের ম্যাচে একাধিক ছয় মেরেছেন, সবচেয়ে বড় কথা টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে শতরানের মালিক বাবর যেকোনও ম্যাচের রং দ্রুত বদলে দিতে পারেন । আছেন রানে থাকা কিঞ্চিৎ শাহ যিনি ২০১৮ সালের ভারতের বিরুদ্ধে ম্যাচে তিনটি উইকেট পেয়েছিলেন। ইউএই -র বিরুদ্ধে চার উইকেট পাওয়া এহসান খান ও থাকছেন। ভারতের পক্ষে খুব সহজ নাও হতে পারে এই ম্যাচ।।
ভারতের বিরুদ্ধে হংকং দলের হয়ে নজর কাড়তে পারেন কারা?


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার