Home » এশিয়া কাপে নাজিবুল্লাহ ঝড়ে উড়ে গেল বাংলাদেশ

এশিয়া কাপে নাজিবুল্লাহ ঝড়ে উড়ে গেল বাংলাদেশ

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক :

এশিয়া কাপ সেমিফাইনালে আফগানিস্তান

এশিয়া কাপে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে এশিয়া কাপের সেমিফাইনাল পৌঁছে গেল। ব্যাটে ঝড় তুললেন নাজিবুল্লাহ জাদ্রান । ইব্রাহিম জাদ্রান ও নাজিবুল্লাহ জাদ্রান জুটি বেঁধে ৩৯ বলে ৬৯ রান করে বাংলাদেশের কফিনে পেরেক পুঁতে দেন ।মুজিব উর রহমান ও রশিদ খানের ঘূর্ণিতে কাবু হওয়া বাংলাদেশের ৭ উইকেটে ১২৭ রানের উত্তরে ব্যাট করতে নেমে শেষ পাঁচ ওভারে জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন ছিল ৫২ রান। এসময় নাজিবুল্লাহ জাদ্রান হয়ে ওঠেন বিস্ফোরক। তিনি ১৭ বলে ছটি ছক্কা মেরে ৪৩ রান করে অপরাজিত থাকেন।অন্যদিকে, ইব্রাহিম ৪১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। ১ওভার ৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় আফগানিস্তান।

 নাজিবুল্লাহ জাদ্রান ও ইব্রাহিম জাদ্রান কি সম্পর্কে দুই ভাই?

দুজনের পদবি জাদ্রান হওয়ায় ইব্রাহিম এবং নাজিবুল্লাহকে ভাই বলে মনে হলেও তাঁদের মধ্যে রক্তের সম্পর্ক নেই।কুড়ি বছর বয়সী ইব্রাহিমের জন্ম খোস্তে। তিনটি ফরম্যাট মিলিয়ে মাত্র উনিশটি ম্যাচ খেলেছেন তিনি। অন্যদিকে উনত্রিশ বছর বয়সী নাজিবুল্লাহকে সীমিত ওভারের ম্যাচেই ব্যবহার করা হয়।টি টোয়েন্টি ও এক দিবসীয় ম্যাচ মিলিয়ে ১৫৯ আন্তর্জাতিক ম্যাচ খেলা নাজিবুল্লাহর জন্ম লোগারে।

About Post Author