Home » ভারতীয় ক্রিকেটে ভবিষ্যতের সম্পদ সরফরাজ

ভারতীয় ক্রিকেটে ভবিষ্যতের সম্পদ সরফরাজ

সময় কলকাতা ডেস্ক : সরফরাজ খান বয়সে তরুণ। এই ব্যাটসম্যান ভারতীয় এ দলে ইতিমধ্যেই জায়গা পেয়েছেন। কড়া নাড়ছেন ভারতীয় দলে।ভারতের আগামী দিনের ব্যাটিং তারকা হয়ে ওঠার সবধরণের রসদ আছে। বিতর্কের মধ্যে বেড়ে উঠলেও তাঁর ক্রিকেটীয় প্রতিভা ও ব্যাটিং দক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে না। এই মুম্বাইওয়ালা শচীন,  রোহিত, বিরাট পরবর্তী সময়ে সবচেয়ে বেশি ব্যাটিং-প্রতিভা নিয়ে ভারতীয় ক্রিকেটে আবির্ভাব ঘটিয়েছেন।তরুণ ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ঋষভ পন্থ ছাড়া ব্যাটিং দক্ষতায় তাঁর তুলনায় কেউ আসতে পারেন না ।অনূর্দ্ধ ১৬ বিশ্বকাপ খেলেছেন দুবার। দুবারই দুর্দান্তভাবে সফল। ২০১৪ সালে ৭০.৩৩ গড়ে ২১১ রান করেন।২০১৬ সালে বাংলাদেশের মাটিতে ৬ ম্যাচে সংগ্রহ ৩৫৫ রান।

সম্প্রতি শেষ হয়ে যাওয়া রঞ্জি ট্রফিতে অত্যন্ত ধারাবাহিক। ফাইনালে  মুম্বাই হারলেও সরফরাজ ব্যর্থ হন নি। যথারীতি সেঞ্চুরি করেন তিনি যা তিনি অভ্যাসে পরিণত করেছেন। প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন ২৫ টি। ব্যাটিং গড় ৮১ যা প্রায় অকল্পনীয়। আটটি শতরান সহ ঘরোয়া ক্রিকেটে  আড়াই হাজারের বেশি রান করে ফেলেছেন তিনি।২০২০ সালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে অপরাজিত ৩০১ রান করেন।তাঁর টেকনিক সলিড এবং ডিফেন্স নিশ্ছিদ্র। উল্লেখ্য,তাঁকে ঘিরে অল্প বয়স থেকেই দেখা দেয় বিতর্ক যা তাঁর ক্যারিয়ারের ক্ষতি করেছে । ১৩ বছর বয়সে, বোন টেস্ট রিপোর্টে একবার বয়স ভাড়ানোর অভিযোগ প্রমাণিত হয়। পরে দ্বিতীয় পরীক্ষায়, প্রথম রিপোর্ট ভুল প্রমাণিত হওয়ায় তিনি ছাড়া পান। পরে আরেকটি ঘটনায় সূর্য কুমার যাদবের সঙ্গে তিনি মুম্বাই থেকে বাদ পড়েন, তাঁর আর্থিক জরিমানা হয়। সেবার তিনি নির্বাচকদের দিকে অশোভন অঙ্গভঙ্গী করেছিলেন এতদসত্বেও তিনি প্রতিভাবান।মেদ তাঁর ফিটনেসের অন্তরায়। বাড়তি ওজনকে নিয়ন্ত্রণ করে একভাবে ধারাবাহিক রান করলে তাঁকে জাতীয় দলে বেশিদিন উপেক্ষা করা অসম্ভব নির্বাচকদের। সেপ্টেম্বর মাসেই নিউজিল্যান্ড যাচ্ছে ভারতীয় এ দল। এখন দেখার,সেখানে কী করেন ঘরোয়া ক্রিকেটে অসম্ভব সফল সরফরাজ ।।

About Post Author