সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : বুধবার রাতে মরুশহর দুবাইয়ে সূর্যের তেজ প্রখর হয়ে দেখা দিল। সূর্যের তেজে ছারখার হওয়া হংকং পরাজিত হল ৪০ রানে।
এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে ধুন্ধুমার ব্যাটিং করলেন সূর্য কুমার যাদব । ২৬ বলে অপরাজিত ৬৮ করে বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর হয়ে ওঠা নাজিবুল্লাহ জাদ্রানকে স্ট্রাইক রেটে ছাপিয়ে গেলেন। হারুনের করা ভারতীয় ইনিংসের শেষ ওভারে চারটি ছয় সহ ২৬ রান তুললেন সূর্যকুমার। খুব একটা পিছিয়ে থাকলেন না বিরাট কোহলি। আক্রমণাত্মক অপরাজিত অর্ধশতরান করে ফর্মে ফেরার ইঙ্গিত রাখলেন বিরাট। বিরাট-সূর্যের জুটিতে ৪৫ বলে ৯৮ রানের সৌজন্যে ২০ ওভারে উঠল ২ উইকেটে ১৯২ রান। পাল্টা ব্যাট করতে নেমে ২০ ওভারে হংকং তোলে ৫ উইকেটে ১৫২ রান। ডেথ ওভারে আর্শদীপ আবেশের ওভারে ওঠা প্রচুর রান উঠল, আশঙ্কার কাঁটা হয়ে থাকল পেসারদের ডেথ ওভারে রান দেওয়ার প্রবণতা।।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার