সময় কলকাতা স্পোর্টস ডেস্ক :এ মরশুমে মহামেডান বেশ নজর কাড়ছে।শুক্রবার ডুরান্ড কাপে গ্রূপলিগের খেলায় মুখোমুখি হয়েছিল মহামেডান ও বেঙ্গালুরু এফ সি। প্রথমে গোল করে এগিয়ে যায় মহামেডান।শেষ মুহূর্তে বেঙ্গালুরু এফ সি গোল শোধ করলেও গোলটি নিয়ে মহামেডান আপত্তি জানায়। মহামেডানের দুজন কোচিং স্টাফকে লাল কার্ডও দেখান রেফারি।
পরবর্তী নকআউট উঠতে কোনও দলের অসুবিধে না হলেও মহামেডান প্রায় হারিয়ে দিয়েছিল আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতায় ভরপুর ও তারকাখচিত বেঙ্গালুরু এফ সি কে। প্রীতম সিংএর ১৩ মিনিটের গোল খেলার সংযোজিত সময়ে শোধ দিলেন শিবশক্তি।মহামেডানের পারফরমেন্স এবারের ডুরান্ড কাপে গ্ৰুপ লিগে আগাগোড়া দুর্দান্ত। ৪ ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। জামশেদপুরকে তিন গোল দিয়েছিল মহামেডান। এবার সুনীল-কৃষ্ণা রা আটকে গেলেন সাদা কালোর বিরুদ্ধে। শেষ দিকে বেঙ্গালুরু এফসির গোল ঘিরে ম্যাচে উত্তেজনা ছড়ায় যেখানে মহামেডান শিবিরের দুজন লাল কার্ড দেখেন। এদের মধ্যে একজন গোলকিপার কোচ সন্দীপ নন্দী।।


More Stories
ছিন্নমূলদের আত্মসম্মান ও অহংকারের নাম ইস্টবেঙ্গল, বললেন মন্ত্রী শঙ্কর ঘোষ
স্বপ্না বর্মনের অবসর
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত