সময় কলকাতা ডেস্কঃ ফের ছোট পর্দায় শুভাশিস মুখোপাধ্যায়। একটি প্রথম সারির চ্যানেলের নতুন ধারাবাহিকের মুখ্যচরিত্র হিসেবে ফিরছেন শুভাশিস। প্রায় ২ বছর আগে ‘খেলাঘর’ ধারাবাহিকে দেখা গিয়েছিল শুভাশিসকে। এবার ধারাবাহিক ‘বিক্রম বেতাল’-এ বেতালের ভূমিকায় দেখা যাবে শুভাশিষকে। আর বিক্রমের ভূমিকায় পর্দায় ফিরছেন জয় মুখোপাধ্যায়।
ইতিমধ্যেই চ্যানেলের তরফ থেকে শেয়ার করে নেওয়া প্রোমোয় নজর কেড়েছে শুভাশিসের লুক। সাদা চুল, কপালে লম্বা টিপ-এ শুভাশিসকে রূপকথার বইতে পড়া সেই বেতালের মতোই দেখাচ্ছে। প্রোমোতেই দেখা গিয়েছে যাদুর ছোঁয়া। জানা গিয়েছে,চলতি মাসের ৫ তারিখ থেকে বিকেল ৫টার সময় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।
চ্যানেলের তরফ থেকে নতুন এই ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যেই শেয়ার করে নেওয়া হয়েছে। ছোটবেলার সেই বেতাল পঞ্চবিংশতী-র গল্প কমবেশি আমাদের সবারই জানা। সেই দুঃসাহসী রাজা বিক্রম আর বেতালের গল্প প্রায় সবার ছোটবেলার সঙ্গেও জড়িয়ে। আর সেই গল্পই এবার ছোটপর্দায় দেখা যাবে। যা রূপকথার মোড়কে এগিয়ে যাবে এই ধারাবাহিকের মধ্য দিয়েই।

এই ধারাবাহিকটি অনেকদিন আগেই আসার কথা ছিল। ২০২১ সাল থেকেই চলছিল এই ধারাবাহিকের প্রস্তুতি। অন্যদিকে নতুন ধারাবাহিক আর নতুন চরিত্র নিয়েই ছোটপর্দায় ফিরছেন জয়। দর্শকদের মধ্যে জয়ের নিজস্ব ফ্যানবেসও ছিল। এখন অপেক্ষায়, নতুন ধারাবাহিকে দর্শকেরা জয়কে কতটা আপন করে নেন।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র