সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার থেকেই দেশে শুরু হয়ে গেল জরায়ুর ক্যানসারের বিরুদ্ধে টিকাকরণ। এদিন এই টিকাকরণের সূচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজি যৌথভাবে এই টিকা প্রস্তুত করছে। জরায়ু বা সার্ভিক্যাল ক্যানসারের এই টিকার নাম কোয়াড্রিভ্যালেন্ট হিউম্যান প্যাপিলোমাভাইরাস ভ্যাকসিন। এদিন এই টিকাকরণের সূচনা হল দিল্লিতে।
জানা গিয়েছে,জাতীয় টিকাকরণ কর্মসূচির অধীনে ৯ থেকে ১৪ বছর বয়সের মেয়েদের জন্য এই টিকাকরণ শুরু হবে। এই টিকার আওতায় দেশের মেয়েদের প্রত্যেককে আনা গেলে সম্ভবত ৩০ বছর পরে দেশ জরায়ু ক্যানসার মুক্ত হতে পারে বলেই আশার আলো দেখছেন ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজ়রি গ্রুপ অন ইমিউনাইজেশ-র কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান ডাঃ এন কে অরোরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, জরায়ুর ক্যানসারের দিক থেকে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। প্রতি বছর অন্তত ৬৭ হাজার মানুষের মৃত্যু হয় এই রোগে আক্রান্ত হয়ে। গবেষণায় দেখা গিয়েছে, এই ভ্যাকসিন রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে। আর দেশীয়ভাবে তৈরি এই ভ্যাকসিন অনেকটাই সস্তা হবে। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া গত ১২ জুলাই এই টিকাকে ছাড়পত্র দেয়।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!