Home » মজাদার বাটার গার্লিক ডিম পরোটা, দেখে নিন রেসিপি

মজাদার বাটার গার্লিক ডিম পরোটা, দেখে নিন রেসিপি

সময় কলকাতা ডেস্ক: খুব কম সময়ে সকলের জন্য বানিয়ে ফেলুন মজাদার বাটার গার্লিক ডিম পরোটা। দেখে নিন রেসিপি

উপকরণ

আটা
ডিম
দুধ
রসুনের কুচি
পেঁয়াজ কুচি,
কাঁচা লঙ্কা কুচি,
গাজর কুচি,
ধনেপাতা কুচি
গোলমরিচ গুঁড়ো
পরিমাণ মত নুন
বাটার

পদ্ধতি

প্রথমে একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে পাত্রে দিয়ে কিছুটা গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর একে একে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি, আধকাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবটা ভালো করে মেশানো হয়ে গেলে পরিমাণ মত নুন দিয়ে আরও কিছুটা মিশিয়ে নিতে হবে। এরপর অল্প করে আটা মিশিয়ে থকথকে করে মিশ্রণটি তৈরি করে নিন।

এবার ফ্রাইং প্যান গরম করে তাতে এক চামচ বাটার দিয়ে সামান্য রসুন কুচি চারিদিকে ছড়িয়ে কয়েক সেকেন্ড পর তৈরী করা মিশ্রণটি থেকে পরোটা আকারে ভেজে নিন।ব্যাটার গোল করে ছড়িয়ে দিয়ে ওপর থেকে আরও কিছুটা রসুন কুচি দিয়ে ঢাকা দিয়ে রাখুন। ২ মিনিট পর উল্টে দিয়ে আরও কিছুটা বাটার দিয়ে ভেজে নিলেই তৈরী হয়ে যাবে বাটার গার্লিক ডিম পরোটা।

About Post Author