সময় কলকাতা ডেস্কঃ সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই অতিথিদের কিংবা পরিবারের ছোট্ট খুদে সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন প্যান কেক। চেনা পদের অচেনা বদল দেখতে কেক বানান মুরগি দিয়ে।
উপকরণ
গরম দুধ- এক কাপ
ময়দা-এক কাপ
বেকিং সোডা -এক চা চামচ
বেকিং পাউডার- এক চা চামচ
মাখন-এক কাপ
চিকেন কিমা-এক কাপ
নুন-স্বাদমতো
চিনি-পরিমাণ মতো
লঙ্কা গুঁড়ো-এক চা চামচ
হলুদ গুঁড়ো-এক চা চামচ
গরম মশলা গুঁড়ো-এক চা চামচ
সরষের তেল-এক কাপ

রন্ধন প্রণালী:
প্রথমেই একটি পাত্রে দুধ, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, এবং মাখন এক সঙ্গে মিশিয়ে নরম করে মেখে নিন। এবার একটি কড়াই গরম করে তাতে চিকেনের কিমা, গুঁড়ো মশলা,নুন এবং স্বাদমতো চিনি দিয়ে ভাল করে ভেজে নিন। আগে থেকে মেখে রাখা ময়দা বড় আকারে বেলে নিন। বেলে রাখা ময়দার মধ্যে মাংসের কিমার পুর ভরে উপর থেকে আরও একটি রুটির আকারে বেলে রাখা ময়দা চাপা দিয়ে দিন। এবার কড়াই গরম করে তাতে ব্রাশ দিয়ে ভাল করে তেল মাখিয়ে নিয়ে কিমার পুর দেওয়া জিনিসটিকে কড়াইতে দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখুন। মিনিট কুড়ি পরে কেকটিকে উল্টে দিন। আরও কিছুক্ষণ পর ঢাকা খুলে মাখন মাখিয়ে গরম গরম পরিবেশন করুন চিকেন প্যান কেক।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার