Home » ধন্যবাদ মিছিলের আগে কি বার্তা দিলেন মমতা?

ধন্যবাদ মিছিলের আগে কি বার্তা দিলেন মমতা?

সময় কলকাতা ডেস্কঃ ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি রাজ্যের দূর্গাপুজোকে। আজ মহামিছিল। বৃহস্পতিবার মিছিল শুরুর আগে মুখ্যমন্ত্রী বলেন,”পুলিশ কর্মীদের স্যালুট। আজ থেকেই পুজো শুরু হয়ে গেল। ইউনেস্কোকে ধন্যবাদ, কলকাতার দূর্গাপুজোকে হেরিটেজ করার জন্য। যাঁরা গোটা বিশ্ব থেকে এটি দেখছেন তাঁদেরকেও ধন্যবাদ।”

প্রসঙ্গত, ইউনেস্কো বাংলার দূূর্গাপুজোকে হেরিটেজ ঘোষণা করায় ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে এই মিছিলের কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো এদিন শহের বুকে আয়োজন করা হয় মিছিল। কলকাতার কমপক্ষে ৭টি ওয়ার্ডের মধ্যে দিয়ে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলে পা মিলিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রয়েছেন রাজ্য সরকারের বেশ কয়েকজন মন্ত্রী। অংশ নিয়েছেন বিভিন্ন ক্লাবের পুজো উদ্যোক্তারা। এছাড়াও রয়েছেন শিল্পী।

এই মিছিলের জেরে এদিন শহরের বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। বন্ধ রাখা হয়েছে রেডরোডের মতো রাস্তা। সেন্ট্রাল অ্যাভিনিউ বন্ধ থাকবে দুপুর ১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। দুপুর ৩টে পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে চিত্তরঞ্জন অ্যাভিনিউতে। বন্ধ ডোরিনা ক্রসিংও। এছাড়াও বিভিন্ন রাস্তায় যান চলাচল ঘুরিয়ে দেওয়া হবে বলে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া এই মিছিলের জন্য শহরের কয়েকটি স্কুলে এদিন ছুটি ঘোষণা করা হয়। আংশিক ছুটিও ঘোষণা করা হয়েছে কোনও কোনও স্কুলে।

তবে এই মিছিলের তীব্র সমালোচনা করেছে বিজেপি। এদিন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, “কাজকর্মের কথা বলবেন না। সরকারি পয়সায় খাওন দাওন ফূর্তি করুন। দুর্গাপুজোর ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। ঈদের ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। আনন্দ ফূর্তি যতদিন চলে ততদিন চলুক ধারদেনা করে। তারপর যা হওয়ার হবে। চাকরিবাকরি, ইন্ডাস্ট্রি, কলকারখানা কিছু নেই। লেখাপড়াও উঠে যাচ্ছে স্কুল কলেজ থেকে। একটা মূর্খদের রাজ্য তৈরি করে এখানে পার্মানেন্ট উনিই রাজত্ব করবেন। বোম্বাগড়ের রাজার মতো।”

About Post Author