সময় কলকাতা ডেস্ক:দীর্ঘ ছয় ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রতিবেদন লেখার সময়ও ইডির জেরার সম্মুখীন রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হচ্ছে মূলত বিনয় মিশ্রের সঙ্গে তার কি সম্পর্ক ছিল? রুজিরার একাউন্টে থাকা টাকার বিষয়ে তিনি জানেন কিনা? যে সমস্ত পুলিশকর্তাদের নাম কয়লা পাচার কাণ্ডে উঠে এসেছে তাদের সঙ্গে তার কি সম্পর্ক ছিল? কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যক্ষ বা পরোক্ষ কোন সংযোগ ছিল কিনা সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট- এর আধিকারিকরা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিজিও কমপ্লেক্সে হাজিরার আগে সকাল থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল সিজিও কমপ্লেক্স। পাশাপাশি সিজিও কমপ্লেক্সের সামনের অস্থায়ী দোকানগুলি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে। তবে এই বন্ধের নির্দেশ, মৌখিক এবং সামরিক বলেই জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে।
সূত্র মারফত জানা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এদিন দু দফায় জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি আধিকারিকরা। সেই মতো শুক্রবার সকালে এক দফায় জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রথম দফায় মূলত বাঁকুড়ার তৎকালীন আইসি অশোক মিত্রের বয়ান অনুযায়ী জিজ্ঞাসাবাদ চলে। দুপুর ২টো পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর ফের বিকেল ৩টে থেকে শুরু হয় দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ।
সূত্র মারফত জানা গিয়েছে ইডির আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এমন কিছু প্রশ্ন করেছেন যার উত্তরে অভিষেক জানিয়েছেন এই বিষয়ে তেমন কিছু তিনি জানেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিজিও কমপ্লেক্সে হাজিরার আগে থেকেই সিজিও কমপ্লেক্সের সামনে বিশাল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল। সিজিও কমপ্লেক্সের ভিতর এদিন সংবাদ মাধ্যমের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বস্তি
একদিকে যখন ইডির জেরার সম্মুখীন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন অন্যদিকে দেশের সর্বোচ্চ আদালতে কিছুটা হলেও স্বস্তির মুখ দেখলেন অভিষেক। যে মামলাতে ইডির তদন্তকারী আধিকারিকেরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছে শুক্রবার সেই মামলার শুনানি ছিল দেশের শীর্ষ আদালতে।
এদিন দেশের শীর্ষ আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তার বক্তব্যে জানান ইডি তদন্তের নামে ,কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্তা করছে। অহেতুক বারংবার ডাকা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চাইলে বাধা দেওয়া হচ্ছে ইডির তরফ থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর বক্তব্য শোনার পর দেশের শীর্ষ আদালত পরবর্তী শুনানির দিন আগামী সোমবার ধার্য করেছে।
পাশাপাশি শীর্ষ আদালতের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগামী সোমবার পর্যন্ত কোনো রূপ পদক্ষেপ করা যাবে না। দেশের শীর্ষ আদালতের এই নির্দেশে কিছুটা হলেও সাময়িক স্বস্তি পাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশের শীর্ষ আদালতের এই নির্দেশের কথা জানিয়েছেন একটি টুইটের মাধ্যমে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি