সময় কলকাতা ডেস্ক:প্রায় সাড়ে ছয় ঘন্টা ইডির জেরার পরে, সিজিও কমপ্লেক্স থেকে বের হয়ে রনং দেহি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি অমিত শাহকেই নিশানা করে তোপ দাগলেন অভিষেক। ইডির জেরা শেষে সিজিও কমপ্লেক্স থেকে বের হওয়ার পর অনেকটাই সপ্রতিভ দেখাচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী এবং অমিত সাহুর বিরুদ্ধে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুভেন্দু কে চ্যালেঞ্জ
অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়ে জানান বিনয় মিশ্রের সঙ্গে শুভেন্দু অধিকারী কথা বলেছেন ফোনে। তার অডিও ক্লিপ রয়েছে ।প্রয়োজনে সেই অডিও ক্লিপের ফরেন্সিক হোক। বিনয় মিশ্রকে শুভেন্দু অধিকারী বলেছেন কেস আমি বুঝে নেব। এ ব্যাপারে শুভেন্দু অধিকারীকে কার্যত চ্যালেঞ্জ করেছেন অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ক্ষমতা থাকলে শুভেন্দু অস্বীকার করুক।
দিল্লিতে এর আগে ইডির মুখোমুখি হয়েছিলেন অভিষেক। সেই সময়ও জেরার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আক্রমণ শানিয়ে ছিলেন কেন্দ্রীয় সরকার এবং অমিত শাহর বিরুদ্ধে। তারই পুনরাবৃত্তি দেখা গেল শুক্রবার দীর্ঘ সাড়ে ছয় ঘন্টা ইডির জেরার শেষে অভিষেকের বক্তব্যে।
ইডি ও সিবিআই আধিকারিক প্রসঙ্গে
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন “৬ বার আমরা উপস্থিত হয়েছি ৬০ ঘন্টার বেশি জেরা হয়েছে। কিন্তু নিট ফল জিরো। আজ লিখিত দিয়েছি ,আমার ক্ষমতা অনুযায়ী সহযোগিতা করছি। ইডির আধিকারিকদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই তারা তাদের কর্তব্য করছে আমি তাদের কোন দোষারোপ করছি না”
অমিত শাহকে আক্রমণ
ইডির আধিকারিক এবং সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে কোন কথা না বললেও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি আক্রমণ করেন
অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে নিশানা করে বলেন”ইডি দিয়ে দমাতে পারবেনা আমাদের, আন্দোলন আরো বৃহত্তর হবে। দিল্লিতে বসে থাকা জল্লাদদের কাছে মাথা নত করবো না। বিজেপি আমাদের জাতীয়তাবোধ শেখাবে? কুড়ি টাকা করে জাতীয় পতাকা দিয়ে জাতীয়তা বোধ শেখানো? সেখানেও তো দুর্নীতি। আগে নিজের ছেলেকে জাতীয়তা বোধ শেখান। ভারত -পাকিস্তান ম্যাচের পর, ভারতের জয়লাভের পর যে ছেলে পতাকা হাতে নিতে চায় না তাকে আগে জাতীয়তাবোধ শেখান। ছেলে ভাবছেন জাতীয় পতাকা হাতে না নিয়ে বিসিসিআই সেক্রেটারি থাকবেন আর বাবা ভাবছেন সব বিরোধীশূন্য করে ভারতের হোম মিনিস্টার থাকবো। লড়াই করতে হলে রাজনৈতিকভাবে লড়াই করুন। আমি মাথা নত করব তবে মানুষের সামনে ,মানুষের আদালতে, আপনাদের কাছে নয়।
সাড়ে ছয় ঘণ্টা ইডির জেরার পরেও যেভাবে শান্ত এবং স্বভাব সিদ্ধ ভঙ্গিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী এবং অমিত শাহকে যুক্তি দিয়ে আক্রমণ করলেন। তাতে বহু রাজনৈতিক বিশেষজ্ঞের মতে আগামী দিনে তৃণমূলের প্রকৃত উত্তরসূরি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন।
এদিন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান নতুন তৃণমূল মানে যে তৃণমূলকে মানুষ যেভাবে চায় সেই সেই তৃণমূলই নতুন তৃণমূল।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?