সময় কলকাতা ডেস্ক : এবছর ৩ সেপ্টেম্বর আইরিশ ক্রিকেটার পল স্টার্লিং ৩২ বছর পূর্ণ করলেন। আইরিশ এই ব্যাটসম্যান ক্রিকেটে তুলনামূলক কম শক্তিধর দেশ আয়ারল্যান্ডের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি। এই ওপেনিং ব্যাটসম্যান ১৪ বছর ধরে আন্তর্জাতিক পর্যায়ে খেলছেন । আয়ারল্যান্ড এতদিনে মোট তিনটি টেস্ট খেলেছে। তিনটিতেই পরাজয় দেখতে হয়েছে তাদের এবং তিনটি টেস্টের ছটি ইনিংসেই ব্যর্থ হয়েছেন পল। নচেৎ সীমিত ওভারের ম্যাচে সে পঞ্চাশ বা কুড়ি যাই হোক – দারুণ সফল পল এবং তাঁর ওপরে অনেকটাই নির্ভরশীল আইরিশ ক্রিকেট সাফল্য।তিনি টি টোয়েন্টি ফরম্যাটে এ মুহূর্তে রোহিত শর্মা, গাপ্তিল, বিরাট কোহলির পরে সর্বোচ্চ রানের অধিকারী। বিরাট কোহলিকে রানে তাড়া করলেও বিরাট কোহলির মত ৫০ রানের গড় তাঁর নেই। তবে তিনি সীমিত ওভারে ধারাবাহিকভাবে সফল।১১৪ টি টি-টোয়েন্টি ম্যাচে ৩০১১ রান করেছেন তিনি।পঞ্চাশ ওভারের ম্যাচে তাঁর ৩৮ এর ওপরে গড়ে ৫০০০এর বেশি রান ও ১৩ টি শতরান রয়েছে। সর্বোচ্চ রান ১৭৭। আন্তর্জাতিক ক্রিকেটে অফ ব্রেক বোলার হিসেবে ৬৩ টি উইকেট রয়েছে তাঁর।টি টোয়েন্টি ক্রিকেটে তাঁর দ্রুত রান তোলার দক্ষতা থাকলেও ২০২২ আই পি এল নিলামে অবিক্রীত থেকে যান পল স্টার্লিং।।
বিরাট কোহলিকে তাড়া করেছেন আইরিশ তারকা


More Stories
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের