সময় কলকাতা ডেস্কঃ উত্তরপ্রদেশের লখনউ এর একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় মৃত্যু হয়েছে ২জনের। আহত ৭জন। তাদের চিকিৎসা চলছে।
লখনউয়ের হজরতগঞ্জ এলাকার একটি হোটেলের তৃতীয় তলায় সোমবার সকালে ধোঁয়া বেরতে দেখা যায়। সেই মুহূর্তে হোটেলে অতিথি এবং হোটেলের কর্মী মিলিয়ে প্রায় ৩৫ থেকে ৪০ জন উপস্থিত ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই কিছু অতিথি এবং হোটেল কর্মীদের তৎপরতার সঙ্গে উদ্ধার করা গেলেও তৃতীয় তলে আটকে পড়েন প্রায় ১০ জন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে ১৫ টি দমকলের ইঞ্জিন এবং ১৩ টি অ্যাম্বুলেন্স। তৎপরতার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা চলছে।
উদ্ধারকারী দল লোহার রড দিয়ে হোটেলের জানালা ভেঙে তৃতীয় তলা থেকে ১০ জনকে উদ্ধার করে। উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। যার মধ্যে দুইজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা, গুরুতর আহত অবস্থায় ৭ জনের চিকিৎসা চলছে।
একটি টুইট এর মাধ্যমে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন” রাজধানীর লখনউয়ের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা খুবই দুঃখজনক। সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ত্রাণ এবং উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের সমস্ত ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আওতাদের দ্রুত আরোগ্যের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি।”

টুইট করে একথা জানানোর কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে পৌঁছে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দেখা করেন আহতদের সঙ্গে। পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর