Home » ভূমিকম্পে কেঁপে উঠল চিন

ভূমিকম্পে কেঁপে উঠল চিন

সময় কলকাতা ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠল চিন। এখনও পর্যন্ত এই ভূমিকম্পের কারণে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ হয়েছে প্রচুর বাড়ি ঘর। এই ভয়াবহ ভূমিকম্পে আহত ও ক্ষতিগ্রস্থ সে দেশের প্রায় ১০ হাজার মানুষ। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার কাজে নামানো হয়েছে প্রায় এক হাজার সেনা। ক্ষতিগ্রস্থ বিল্ডিংগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। অস্থায়ী তাঁবুতে রাখা হয়েছে তাদের। সরকারের তরফে দুর্গতদের জন্য সাহায্য পাঠানো হচ্ছে।

সোমবার ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয় সিচুয়ান প্রদেশের কাংডিংয়ে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। এর জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে দীর্ঘ ৪৩ কিমি এলাকা। এই ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। কম্পনের জেরে একাধিক এলাকায় নেমেছে ধস ।বন্ধ হয়ে যায় যান চলাচলের রাস্তা। মূল ভূমিকম্পের ঘণ্টাখানেক পরই তিব্বতে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৩।

প্রসঙ্গত, ২০০৮ সালে এই সিচুয়ানের ওয়েনচুয়ানে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পের তাণ্ডবে প্রাণ গিয়েছিল প্রায় ৮ হাজার মানুষের।

About Post Author