Home » যুক্তরাজ্য ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস, পরাজিত ঋষি সুনক

যুক্তরাজ্য ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস, পরাজিত ঋষি সুনক

সময় কলকাতা ডেস্ক:শিল্পে অস্থিরতা এবং বাণিজ্যিক মন্দার মাঝেই যুক্তরাজ্য ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস। কনজারভেটিভ পার্টির আভ্যন্তরীণ নেতৃত্বের প্রতিযোগিতায় ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক-কে পরাজিত করে প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের উত্তরসূরী হিসেবে যুক্তরাজ্য ব্রিটেনের প্রধানমন্ত্রী ঘোষিত হলেন লিজ ট্রাস।

ভোটের ফলাফল

সোমবার কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে ফলাফল ঘোষণা করে জানানো হয় লিজ ট্রাস পেয়েছেন ৮১০৩২৬ টি ভোট এবং ঋষি সুনক পেয়েছেন ৬০৩৯৯ টি ভোট। প্রায় ২০০০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন লিজ ট্রাস।প্রধানমন্ত্রী নির্বাচনে ব্রিটেনে সাধারণ নাগরিক অংশগ্রহণ না করলেও কনজারভেটিভ পার্টির ১ লক্ষ ৬০ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন।

চলতি বছরের জুলাই মাসের প্রাথমিক পর্বের ভোটাভুটিতে এগিয়ে ছিলেন ঋষি সুনক। ১৩৭ টি ভোট পেয়েছিলেন ঋষি সুনক টোরি এমপিদের থেকে, লীজ ট্রাসের প্রাপ্ত ভোট ছিল ১১৩ টি।

মার্গারেট থ্যাচার এবং টেরেসা মে-র পর লিজ ট্রাস্ট হবেন যুক্তরাজ্যের তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী। ৪৭ বছর বয়সী লিজ ট্রাস নির্বাচনে জয়ী হওয়ার পরেই জানিয়েছেন”জনগণের জ্বালানি বিল এর বিষয় নিয়ে প্রথমেই মোকাবিলা করব। জ্বালানি সরবরাহ নিয়ে দীর্ঘ মেয়াদি সমস্যা গুলির মোকাবিলা করব”।

পাশাপাশি তিনি আরো জানিয়েছেন “কর কমাতে এবং আমাদের অর্থনীতি বৃদ্ধির জন্য একটি সাহসী পরিকল্পনা করব”

লিজ ট্রাসের আগামী দিনের পরিকল্পনা

আগামী দিনের ডাউনিং স্ট্রিটের বাসিন্দা লিজ ট্রাস ২০১৫ সালে নির্বাচনের পর থেকে কনজারভেটিভ পার্টির চতুর্থ প্রধানমন্ত্রী হচ্ছেন। জয়ী হওয়ার পর সর্বপ্রথম তিনি বৃটেনের সাধারণ নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তার বক্তব্যে বলেন “কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হতে পেরে আমি সম্মানিত ।এই মহান দেশের নেতৃত্ব দেওয়ার জন্য এবং আমার উপর আস্থা রাখার জন্য সকলকে ধন্যবাদ”।রবিবার থেকেই অনলাইন আর ব্যালটে দেওয়া ভোটের গণনা শুরু হয়েছিল। সোমবার গণনার পর ফল ঘোষণা করে রিটার্নিং অফিসার গ্রাহাম ব্রাডি।প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন পার্টি গেট কেলেঙ্কারিতে অভিযুক্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ইস্তফা ঘোষণা করেন।

আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার জন্য মঙ্গলবার রানী এলিজাবেথের সঙ্গে দেখা করতে স্কটল্যান্ড যাবেন জনসন। সেই সঙ্গে লিজ ট্রাস স্কটল্যান্ড যাবেন রানী এলিজাবেথের সঙ্গে দেখা করতে। যুক্তরাজ্য ব্রিটেনের নিয়ম অনুসারে রানী লিজ ট্রাসকে সরকার গঠন করার জন্য নির্দেশ দেবেন তারপরই এই গঠিত হবে সরকার।

দেশবাসীর উদ্দেশ্যে লিজ ট্রাস প্রতিশ্রুতি দিয়েছেন কর সংকোচন, জ্বালানি সরবরাহের সরলীকরণ সহ অর্থ ব্যবস্থা এবং বাণিজ্যেও উন্নতি সাধন। এখন দেখার প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি কতটা তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন।

About Post Author