Home » ঘুমিয়ে ছয় লাখ টাকা জিতলেন শ্রীরামপুরের ত্রিপর্ণা

ঘুমিয়ে ছয় লাখ টাকা জিতলেন শ্রীরামপুরের ত্রিপর্ণা

সময় কলকাতা ডেস্কঃ শুধু ঘুমিয়েই লাখ লাখ টাকা রোজগার। সম্প্রতি একটি ম্যাট্রেস কোম্পানি ঘুমোনোর প্রতিযোগিতার আয়োজন করে। এক টানা ১০০ দিন ৯ ঘন্টা করে ঘুমিয়ে সেরা ঘুম কাতুরের পুরস্কার জিতে নেন শ্রীরামপুরের ত্রিপর্ণা।

ছোট থেকেই ঘুমাতে ভালোবাসেন ত্রিপর্ণা। ঘুম নিয়ে তার আরও মজার নানা ঘটনা রয়েছে। একবার বোর্ডের পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা কেন্দ্রে ঘুমিয়ে পড়েছিলেন, তবে ঘুমিয়ে পরেও প্রিয় বিষয় অঙ্কে ৯৪ পেয়েছিলেন তিনি, আবার ইন্টারভিউ দিতে গিয়েও নাকি ঘুমিয়ে পড়েছিলেন ত্রিপর্ণা। ঘুম পেলেই ঘুমিয়ে পরেন তিনি।

বর্তমানে ত্রিপর্ণা একটি মার্কিন কোম্পানিতে কর্মরত। মার্কিন মুলুকে যখন দিন তখন ভারতে রাত তাই তার সমস্ত কাজ করতে হয় রাত জেগে। রাত জাগার ফলে তাকে দিনে ঘুমাতে হত। এই ১০০ দিন ছিল তার কাছে চ্যালেঞ্জের। টানা ১০০ দিনে ৯ ঘন্টা করে ঘুমিয়ে প্রথম হন তিনি। ত্রিপর্ণা ঘুমের প্রতিযোগিতার কথা জানতে পারেন একটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেখানে গোটা দেশের প্রায় সাড়ে পাঁচ লক্ষ প্রতিযোগী অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়। বাকিদের পেছনে ফেলে সেরা ঘুম কাতুরে হন ত্রিপর্ণা।
ঘুমিয়ে ছয় লাখ টাকা উপার্জন করে ফেললেন শ্রীরামপুরের এই যুবতী।

ত্রিপর্ণা যখন সেরা ঘুম কাতুরের প্রতিযোগিতা থেকে জানতে পারলেন যে তিনি সেরার সেরা হয়েছেন তখন তার মনে হয়েছিল তিনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন না তো? কিন্তু  পুরস্কার হাতে পেয়ে বুঝলেন তিনিই সেরা ঘুম কাতুরে প্রতিযোগিতায় সেরার সেরা।

About Post Author