Home » সমাবেশে দলকে কি বার্তা দেবেন তৃণমূলনেত্রী?

সমাবেশে দলকে কি বার্তা দেবেন তৃণমূলনেত্রী?

সময় কলকাতা ডেস্কঃ  তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সমাবেশে আজ বৃহস্পতিবার দলকে কি বার্তা দেবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিকেই তাকিয়ে কর্মী সমর্থকরা। মূলত আগত পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে বসছে এই বৈঠক।

গত মে মাসেও নজরুল মঞ্চে এইরকম একটি সমাবেশ ডেকেছিলেন। আজ নেতাজি ইন্ডোরে বুথ কর্মীদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বারের বৈঠকের আবহে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নতুন তৃণমূল’ গড়ার ঘোষণা। মমতা নতুন ও পুরনোর মধ্যে ‘ভারসাম্য’ রক্ষার কোনও সূত্র দেন কি না, দলের মধ্যে সেই চর্চাও চলছে বলে জানা গিয়েছে। মমতার পাশাপাশি অভিষেকও এ দিনের বক্তা হিসাবে রয়েছেন। এ দিনের বৈঠকে পঞ্চায়েত স্তর পর্যন্ত নির্বাচিত জনপ্রতিনিধিদের ডাকা হয়েছে।

ইন্ডোরে মূল মঞ্চ ছাড়াও করা হয়েছে আরও দু’টি মঞ্চ । মূল মঞ্চে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া অভিষেক ও সুব্রত বক্সি থাকবেন বলে জানা গিয়েছে। পরে দলের কর্মসমিতির সদস‌্য-সহ অন‌্য নেতৃত্বদের ডেকে নেওয়া হবে। অন‌্য দু’টি পৃথক মঞ্চে বসবেন মন্ত্রী ও সাংসদরা। ইন্ডোরের ফ্লোরে বিধায়ক, রাজ‌্য কমিটির সদস‌্য, জেলপরিষদের সদস‌্য, পুরপ্রধান, কলকাতার মেয়র পারিষদ ও বরো চেয়ারম‌্যানরা থাকবেন।

About Post Author