Home » গরম ভাতে পালং ইলিশ

গরম ভাতে পালং ইলিশ

সময় কলকাতা ডেস্ক: আজ দুপুরে বানিয়ে ফেলুন সুস্বাদু পালং শাক ইলিশ। আর জমিয়ে উপভোগ করুন, দেখে নিন রেসিপি,

উপকরণ

ইলিশ মাছ,

পালং শাক কুচি,

কাঁচা লঙ্কা বাটা,

কুচনো পেঁয়াজ,

হলুদ,

সরষে বাটা,

আন্দাজমতো তেল ও নুন,

কালোজিরে

পদ্ধতি

প্রথমে মাছে ভাল করে নুন-হলুদ মাখিয়ে গরম তেলে হালকা করে ভেজে তুলে রাখুন। এবার ওই তেলে কালোজিরে ফোড়ন দিন। পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়েচেড়ে নিন। পেঁয়াজে বাদামি রঙ আসলে কাঁচালঙ্কা বাটা, সরষে বাটা, পালং শাক কুচি দিয়ে অল্প করে কষিয়ে অল্প জল দিন। তারপর ভাজা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখুন। আঁচ কমিয়ে কিছুক্ষণ রান্না করুন। জল পুরপুরি শুকিয়ে গেলে নামিয়ে নিন। গরম ভাতে পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের পালং শাক ইলিশ।

About Post Author