সময় কলকাতা স্পোর্টস ডেস্ক :
মহম্মদ সামি, শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই, দীপক চাহার কেউ প্রথম দলে নেই। এঁদের স্ট্যান্ডবাই রেখে ভারত বিশ্বকাপে খেলতে যাচ্ছে।
টি-টোয়েন্টি এশিয়া কাপ শেষ হতে না হতে টি 20 বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষিত হল। এবারই প্রথম রোহিত শর্মার নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে। মহম্মদ সামিকে স্ট্যান্ডবাই রেখে অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে যাচ্ছে ভারত। জাদেজা আহত থাকায় নেই তবুও তিন স্পিনার অথচ সামি জায়গা পেলেন না। সঞ্জু নেই, ঈশান কিষান নেই, নেই সামি অথচ স্পিনারদের ছয়লাপ – বিতর্ক থাকছেই।
১৫ জনের দলে আছেন লোকেশ রাহুল, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং সূর্য কুমার যাদব। উইকেট রক্ষক হিসেবে থাকবেন ঋষভ পন্থ ও দীনেশ কার্তিক।অলরাউন্ডার হিসাবে দলে নেওয়া হয়েছে দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, এবং অক্ষর পটেলকে। চোট সারিয়ে দলে ফিরেছেন যশপ্রীত বুমরা এবং হর্ষল পটেল। তাঁদের সঙ্গে পেসার হিসাবে থাকছেন ভুবনেশ্বর কুমার এবং অর্শদীপ সিংহ।
ভারতীয় দল : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলী, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ড্য, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চহাল, অক্ষর পটেল, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, হর্ষল পটেল এবং অর্শদীপ সিংহ।
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে ১২ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায়। অংশ নিচ্ছে মোট ১৬ টি দল । ম্যাচ হবে ৪৫টি ।।


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
আবার বাংলাদেশের কাছে হার পাকিস্তানের