সময় কলকাতা ডেস্ক : আমরা বেশিরভাগ দিনই আমিষজাতীয় খাদ্য উপকরণ খাদ্য তালিকায় রাখতে পছন্দ করি। কিন্তু একটু ভিন্ন স্বাদের খাবার যা আমাদের শরীরের পক্ষে উপযোগী এমন একটি মেনু হ’ল সাদা তিল যা পোস্তর পরিবর্তে ব্যবহার করা যায়।রবিবাসরীয় স্পেশাল মেনু সাদা তিল দিয়ে বড়ার টক।
সাদা তিলে একাধিক প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ রয়েছে। তাই প্রতিদিনের খাবারে এই উপকরণটি ব্যবহার করলে শরীরের ক্যানসার প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। ডায়বেটিস নিয়ন্ত্রণেও অত্যন্ত কার্যকরী এই তিল। সাদা তিলে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, ক্যালসিয়াম ও ফসফরাস যা হাড় মজবুত করে এবং অস্টিওপোরোসিসের সম্ভাবনা কমায়।
উপকরণ :- সামান্য সর্ষে , তেল, গোটা শুকনো
লঙ্কা,
অল্প তেঁতুল, নুন, হলুদ, সামান্য
পরিমান চিনি ।
প্রণালী :- প্রথমে কড়াই তে সামান্য সর্ষের তেল দিয়ে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। তারপর একটা বাটিতে গুলে রাখা তেঁতুল জল কড়াই তে ঢেলে দিতে হবে। কিছু সময় পর জল ফুটতে থাকলে সামান্য হলুদ, নুন ও স্বাদ মত চিনি দিতে হবে। ৫ – ৭ মিনিট পরে গ্যাস বন্ধ করে তিলের বড়া গুলোকে টক জলের মধ্যে ছেড়ে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষন রেখে পরিবেশন করতে হবে।।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার