সময় কলকাতা ডেস্কঃ মালাইকারি কিংবা ঝাল নয়। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই অতিথিদের কিংবা পরিবারের সদস্যদের চিংড়ি দিয়েই মন জয় করতে চাইলে ছুটির দিনে বাড়িতেই বানিয়ে ফেলুন চিংড়ি পোলাও। বিশেষ করে চিকেন বা মটনের সঙ্গে একেবারে জমে যাবে চিংড়ির এই পদ। আপনার জন্য রইল খুব সহজ একটি রন্ধন প্রণালী।
উপকরণ
চিংড়ি-আধ কেজি
পেঁয়াজ কুচি-এক কাপ
সর্ষেবাটা-এক টেবিল চামচ
কাঁচালঙ্কা-৪-৫টি
নুন-স্বাদ মতো
পোলাওয়ের চাল-আধ কেজি
আদাবাটা-এক টেবিল চামচ
দারচিনি-দু’টুকরো
এলাচ-৪টি
লবঙ্গ-৪-৫টি
তেজপাতা-২টি

প্রণালী
প্রথমেই চাল ধুয়ে জল ঝরিয়ে রাখুন। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ, সর্ষেবাটা ও কাঁচালঙ্কা আর চিংড়ি দিয়ে মাছ ভেজে তুলে রাখুন। পোলাও রান্নার জন্য কড়াইয়ে কিছুটা তেল, কাঁচালঙ্কা, তেজপাতা, দারচিনি, আদাবাটা, এলাচ ও চাল দিয়ে কিছু ক্ষণ ভেজে নিন। তারপর ৩-৪ কাপ গরম জল ও নুন দিয়ে কিছুক্ষণ এমন ভাবে নাড়ুন,যাতে চালের সব দিক সমানভাবে তাপ পায়। এবার প্রথম ৫ মিনিট মাঝারি এবং ১৫ মিনিট মৃদু আঁচে ঢাকনা দিয়ে দমে রাখুন। ঢাকনা খুলে ভাজা চিংড়ি মাছ মিশিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখুন। চাল সেদ্ধ হয়ে এলে নামিয়ে স্যালাড এবং চিকেন বা মটনের সঙ্গে গরম গরম পরিবেশ করুন চিংড়ি পোলাও।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার