Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ
আজ ১৯ সেপ্টেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৬২ তম দিন।

আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী :

১৮৪৯ – ক্যালিফোর্নিয়ার ওয়াকলানে প্রথম বাণিজ্যিক লন্ড্রি চালু হয়।
১৯০৭ – প্রথম তাপ ও জ্বালানী উৎপাদনকারী উপাদান আবিস্কৃত হয়।
১৯৬০ – পাকিস্তান ও ভারতের মধ্যে পানিচুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৮৫ – মেক্সিকোয় ভূমিকম্পে ২০ হাজার লোক নিহত।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৯০৩ -অচিন্ত্যকুমার সেনগুপ্ত কল্লোল যুগের বিশিষ্ট বাঙালি কবি, ঔপন্যাসিক ও সম্পাদক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১৯ – ভারতীয় বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা কৌতুক অভিনেতা জহর রায়-এর জন্মদিন আজ।
১৯২১-বিমল কর,ভারতীয় বাঙালি লেখক ও ঔপন্যাসিক এদিন জন্মান।
১৯২৪ – সুচিত্রা মিত্র,রবীন্দ্র সঙ্গীতের অগ্রগণ্য গায়িকা ও বিশেষজ্ঞ, প্রথিতযশা ও স্বনামধন্য ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পীর জন্মদিন আজ।
১৯৩৪ – সুধীর চক্রবর্তী, বাঙালি অধ্যাপক, লেখক,সঙ্গীত-গবেষক এবং লোকসংস্কৃতি বিশেষজ্ঞ আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৮৭ – লোকগীতি সংগ্রাহক ও সম্পাদক মুহম্মদ মনসুরউদ্দীন আজকের দিনে প্রয়াত হন।
১৯৮৯ – স্বাধীনতা সংগ্রামের কর্মী ও বাংলার প্রথম শ্রমিক নেত্রী সন্তোষকুমারী দেবীর প্রয়াণ দিবস আজ।

About Post Author