সময় কলকাতা ডেস্কঃ ফের ১৪ দিনের জেল হেফাজত অনুব্রত মণ্ডলের। বুধবার ফের আদালতে পেশ করা হয় বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। ২১ সেপ্টেম্বর শেষ হয় অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ। এদিন অনুব্রতর জামিনের আর্জি জানান তাঁর আইনজীবীরা। গত ১৪ দিনে অনুব্রতর সম্পত্তি ও আর্থিক লেনদেন সংক্রান্ত যে সমস্ত তথ্য উঠে এসেছে, তা আদালতে পেশ করে অনুব্রতর জামিনের বিরোধিতা করে সিবিআই। এরপরই জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। এর আগেও অনুব্রতর অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন জানায় তার আইনজীবী। কিন্তু তা খারিজ হয়ে যায়।
প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই আধিকারিকরা। তার কয়েকদিন পর ১৭ আগস্ট ফের তাঁর বাড়িতে যায় সিবিআই। অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য । পেশায় একজন শিক্ষিকা হয়ে কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা, তা জানতেই তাঁকে জেরা করতে যায় সিদ্ধান্ত সিবিআই। কিন্তু তখন সিবিআইকে সহযোগিতা করতে রাজি হননি সুকন্যা। অনুব্রত-কন্যাকে ফের জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে সিবিআইয়ের।

প্রসঙ্গত, মঙ্গলকোট বিষ্ফোরণ মামলায় তথ্য প্রমাণের অভাবে মঙ্গলকোট হিংসা মামলায় বেকসুর খালাস পান ১৪ জন সহ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি