Home » প্রয়াত রাজু শ্রীবাস্তব

প্রয়াত রাজু শ্রীবাস্তব

সময় কলকাতা ডেস্কঃ ৪২ দিনের লড়াই শেষ। প্রয়াত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। গত এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।

গত ১০ আগস্ট জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তব। দিল্লির এইমস-এ তাঁকে ভরতি করা হয়েছিল। সূত্র মারফত জানা গিয়েছে, হোটেলের জিমে এক্সারসাইজ করার সময়ই হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপরই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
রাজু শ্রীবাস্তবের সেক্রেটারি জানিয়েছেন, একটি বিশেষ রাজনৈতিক দলের বিশিষ্ট নেতাদের সঙ্গে দিল্লিতে দেখা করতে এসেছিলেন রাজু। এরপর ১০ আগস্ট সকালে ঘুম থেকে উঠে হোটেলেরই জিমে এক্সারসাইজ করছিলেন অভিনেতা। সেসময় হঠাৎই বুকে ব্যথা শুরু হয় তাঁর। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন রাজু। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকদের কথায়, জিম করার সময়ই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন রাজু। তারপর থেকেই চিকিৎসকদের কড়া নজরে ছিলেন কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তব।

প্রসঙ্গত,স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে ব্যাপক জনপ্রিয় রাজু শ্রীবাস্তব। দেশে-বিদেশে একধিক কমেডিয়ান শো করেন তিনি। তবে শুধু স্ট্যান্ডআপ কমেডি নয়, সিনেমায় জগতেও রাজুর অভিনয় বেশ নজর কেড়েছে। রাজু শ্রীবাস্তব শুধুমাত্র একজন কৌতুল শিল্পীই নয়। বর্তমানে তিনি ছিলেন উত্তরপ্রদেশের ফিল্ম বিকাশ পরিসদের চেয়ারম্যানও। তবে তাঁর পরিচিতির শুরুটা হয়েছিল গ্রেট ইন্ডিয়ান লাফটার থেকে। সেখানে তাঁকে দেখা গিয়েছিল হৃত্বিক রোশনের সঙ্গে ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হু’ ছবিতে। এছাড়াও তাঁকে দেখা গিয়েছে বম্বে টু গোয়া, বাজিগর, আমদানি আঠানি খরচা রুপাইয়া ছবিতে। শুধু তাই নয় রাজুকে দেখা গিয়েছে একাধিক রিয়্যালিটি শো তেও। বিগ বস- এর তৃতীয় সিজনে ছিলেন তিনি। এছাড়াও তাঁকে দেখা গিয়েছে ‘নাচ বালিয়ে’, ‘কমেডি নাইটস উইথ কপিল’, ‘মজাক মজাক ম্যয়’ -এর মঞ্চে। রাজু শ্রীবাস্তবের শারীরিক অসুস্থতা প্রকাশ্যে আসতেই ভক্তরা দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর। কিন্তু শেষরক্ষা আর হলনা।

About Post Author