Home » কুড়মিদের বিক্ষোভ অব্যহত! বাতিল একাধিক ট্রেন

কুড়মিদের বিক্ষোভ অব্যহত! বাতিল একাধিক ট্রেন

সময় কলকাতা ডেস্কঃ কেটে গিয়েছে ৭২ ঘন্টা। এখনও বিক্ষোভ চালিয়ে যাচ্ছে কুড়মি জনজাতি। যার জেরে দক্ষিণ পূর্ব রেল এখনও পর্যন্ত ১৮টি দুরপাল্লার ট্রেন বাতিল করেছে। বেশ কয়েকটি ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে। কয়েকটি ট্রেনকে গন্তব্যস্থলের আগেই দাঁড় করিয়ে দেওয়া হয়েছে।

এক নজরে দেখে নেওয়া যাক বৃহস্পতিবারের কোন ট্রেনগুলি বাতিল করা হয়েছে-

টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস (আপ এবং ডাউন)

হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস (আপ এবং ডাউন)

ধানবাদ-টাটানগর এক্সপ্রেস (আপ এবং ডাউন)

টাটানগর-দানাপুর এক্সপ্রেস (আপ এবং ডাউন)

সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস (আপ এবং ডাউন)

রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস।

খড়গপুর-ঝাড়গ্রাম মেমু স্পেশাল (আপ এবং ডাউন)

খড়গপুর-টাটানগর মেমু স্পেশাল (আপ এবং ডাউন)

ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস

সাঁতরাগাছি-ঝাড়গ্রাম স্পেশাল ট্রেনটি গন্তব্যস্থলের বদলে খড়গপুর প্রযন্ত যাবে।

হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস আদ্রা পর্যন্ত যাবে।

খড়গপুর-হাতিয়া এক্সপ্রেস আদ্রা পর্যন্ত যাবে এবং ফের ট্রেনটিকে খড়গপুরে ফিরিয়ে আনা হবে।

আপ এবং ডাউন লাইনের খড়গপুর-রাঁচি এক্সপ্রেস আদ্রা পর্যন্ত যাবে।

প্রসঙ্গত,তপশিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন সামিল হয়েছিল কুড়মি মাহাতো সম্প্রদায়ের সামাজিক সংগঠনগুলি। মঙ্গলবার ও বুধবার একাধিক দাবিতে রেল অবরোধে সামিল হয়েছিল কুড়মি সম্প্রদায়। ফলে মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে ব্যাহত হয় রেল পরিষেবা। এমনকী ব্যাহত হয় যান চলাচলও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় ব়্যাফ। এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল পুরুলিয়া ও ঝাড়গ্রামেও। এদিন পুরুলিয়ার কুস্তাউর স্টেশনেও ট্রেন অবরোধ করা হয়। কুড়মি জাতিকে তপশিলি উপজাতি হিসেবে তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা, সারণা ধর্মের কোড চালু করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ কর্মসূচি নিয়েছিল আদিবাসী কুড়মি সমাজ। কুড়মালি ভাষায় যে কর্মসূচির নাম দেওয়া হয়েছিল ‘রেল টেকা ও ডহর ছেঁকা’। মঙ্গলবার সকাল থেকেই ধামসা মাদল নিয়ে রেল লাইনে দাঁড়িয়ে পড়েছিল হাজার হাজার মানুষ। পরিস্থিতি উত্তপ্ত থাকায় প্রচুর রেল পুলিশ মোতায়েন করা হয়েছিল। তাদের দাবি, যতদিন না পর্যন্ত তাদেরক দাবি মানা হচ্ছে ততক্ষণ রেললাইন এবং জাতীয় সড়ক অবরুদ্ধ থাকবে।

About Post Author