সময় কলকাতা ডেস্কঃ হাইকোর্টের নির্দেশমতো পুজোর আগেই প্রাথমিক স্কুলে শিক্ষক পদে যোগ দিতে চলেছে ১৮৫ জন প্রার্থী। বৃহস্পতিবার এই ১৮৫ জন প্রার্থীকে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশ করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সংশ্লিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ তাঁদের সকলের হাতে নিয়োগপত্র তুলে দেবে।
২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার প্রশ্নপত্রে ৬টি প্রশ্ন ভুল ছিল। ওই পরীক্ষায় উত্তীর্ণদের ২০১৬ ও ২০১৯ সালে নিয়োগ করে রাজ্য। এই নিয়ে কলকাতা হাই কোর্টে আলাদা করে ৬টি মামলা দায়ের করা হয়েছিল। মামলাকারীরা আর্জি জানান, ছটি প্রশ্ন ভুল ছিল। তারা সেই প্রশ্নে উত্তর দেন। ফলে প্রশ্নগুলির পুরো নম্বর তাঁদের প্রাপ্য। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে একটি বিশেষজ্ঞ টিম তৈরি করা হয়। তাঁরা অনুসন্ধান করে হাইকোর্টকে রিপোর্ট দেয়, ছটি প্রশ্ন ভুল ছিল। ওই কমিটি জানায়, পরীক্ষার্থীদের দাবি অমূলক নয়। এদিকে মামলায় ২০১৮ সালের ৩ অক্টোবর তৎকালীন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন, ওই ছ’টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলেই নম্বর দিতে হবে।

এরপরই প্রথম ধাপে ২৩ জন, পরে ৫৪ জন এবং শেষে ১১২ জন টেট উত্তীর্ণর আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশিকা দিয়ে জানান, ২৮ সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেককেই চাকরি দিতে হবে।


More Stories
তারকেশ্বরে শ্যামাপ্রসাদের স্মরণে নরেন্দ্র মোদি, কৃষকদের প্রকল্পের সূচনা
ছাত্র শাসন মামলায় শিক্ষকের জামিন, আদালতের যুগান্তকারী বার্তা
যোগা, নামাজ, রেডরোড ও “হরিদাস পাল”