সময় কলকাতা ডেস্ক: আর মাত্র কিছু দিন পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব। উৎসবের আনন্দে মাতবে বাঙালি। তবে এবার পুজোয় রয়েছে নিম্নচাপের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের জেলার তুলনায় ওড়িশাতে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি ওড়িশা উপকূল হয়ে ক্রমশ ছত্তিশগড় এবং উত্তর-পূর্বের রাজ্যগুলির দিকে এগোতে শুরু করেছে। সেকারণে উত্তরবঙ্গেয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।
পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার পরিস্কার থাকবে কলকাতার আকাশ। আংশিক মেঘলা আকাশ থাকবে কোন কোন জায়গায়। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৭ শতাংশ। উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তবে হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। আপাতত অপরিবর্তিত থাকবে তাপমাত্রা।
হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে খুব বেশি বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার সব জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে। ৪৫ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার অপরিবর্তিত থাকবে।

অন্যদিকে, বৃহস্পতিবারের পর উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!