সময় কলকাতা ডেস্ক: আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপর শ্রেষ্ঠ উৎসবে আনন্দে মাতবে বাঙালি। তবে আনন্দের মাঝে রয়েছে নিম্নচাপের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের জেলার তুলনায় ওড়িশাতে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওড়িশা উপকূল হয়ে ক্রমশ ছত্তিশগড় এবং উত্তর-পূর্বের রাজ্যগুলির দিকে এগিয়ে আসছে নিম্নচাপ । সেকারণে ভারী বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ।
পূর্বাভাস বলছে, শুক্রবার পরিষ্কার থাকবে কলকাতার আকাশ। সকাল থেকেই রোদের দেখা মিলেছে। আবার রয়েছে কালো মেঘের আনাগোনাও। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ। হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। আপাতত অপরিবর্তিত থাকবে তাপমাত্রা।
হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে খুব বেশি বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সব জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে। ৪৫ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।

অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃষ্টি বাড়বে অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!