সময় কলকাতা ডেস্কঃ চারদিন পেরিয়ে যাওয়ার পর শনিবারও কুড়মি জনজাতির বিক্ষোভের জেরে রেল ও সড়ক অবরোধ। অবরোধকারীদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনায় বসেছে প্রশাসন। তবে এখনও পর্যন্ত কোনরকম সুরাহা মেলেনি বলেই জানা গিয়েছে। আর তারই জেরেই নতুন করে আন্দোলন ছড়াচ্ছে নানা প্রান্তে। পুরুলিয়ায় আদ্রা ডিভিশনের কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরে খড়গপুর ডিভিশনের খেমাশুলি স্টেশনে এখনও চলছে রেল অবরোধ। আর এই অবরোধের কারণে শনিবারও বাতিল করা হয়েছে আপ ডাউন মিলিয়ে মোট ৪৩টি ট্রেন। এছাড়া বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। যার জেরে টানা পাঁচদিন ধরে চরম দুর্ভোগের স্বীকার নিত্যযাত্রী থেকে শুরু করে বহু পর্যটক।
দেখে নেওয়া যাক শনিবারের বাতিল ট্রেনের তালিকা-
০৮১৬০/০৮১৫৯ টাটানগর-খড়গপুর – টাটানগর মেমু স্পেশাল
০৮০৬০/০৮০৫৯ টাটানগর – খড়গপুর – টাটানগর মেমু প্যাসেঞ্জার স্পেশাল
০৮০১৪/০৮০১৩ টাটানগর – চক্রধরপুর – টাটানগর প্যাসেঞ্জার স্পেশাল
১৮০৮৬ রাঁচি-খড়গপুর এক্সপ্রেস
০৮০৫৫/০৮০৫৬ খড়গপুর – টাটানগর -খড়গপুর স্পেশাল
১২৮৭১ হাওড়া-তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস
১২৮১৪/১২৮১৩ টাটানগর-হাওড়া -টাটানগর স্টিল এক্সপ্রেস
১২০২১/১২০২২ হাওড়া – বারবিল – হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস
১৩৩০১/১৩৩০২ ধানবাদ-টাটানগর -ধানবাদ এক্সপ্রেস
১৮১৮৩/১৮১৮৪ টাটানগর-দানাপুর -টাটানগর এক্সপ্রেস
১৮০৩৬ হাতিয়া – খড়গপুর এক্সপ্রেস
১৮১১৬/১৮১১৫ চক্রধরপুর – গোমোহ -চক্রধরপুর এক্সপ্রেস
০৮০৭১/০৮০৭২ খড়গপুর – টাটানগর -খড়গপুর প্যাসেঞ্জার স্পেশাল
০৮১৭৩/০৮১৭৪ আসানসোল-টাটানগর – আসানসোল মেমু স্পেশাল
০৮০৪৯/০৮৬৯৭ খড়গপুর-ঝাড়গ্রাম -পুরুলিয়া মেমু স্পেশাল
০৮৬৪১/০৮৬৪২ আদ্রা -বরকাকানা -আদ্রা মেমু যাত্রী
০৮৬৪৯/০৮৬৫০ আদ্রা – পুরুলিয়া – আদ্রা মেমু প্যাসেঞ্জার
০৩৫৯৫/০৩৫৯৬ বোকারো স্টিল সিটি- আসানসোল- বোকারো স্টিল সিটি মেমু প্যাসেঞ্জার
০৮৬৪৭/০৮৬৪৮ আদ্রা- বরভূম-আদ্রা স্পেশাল
১৮০২০/১৮০১৯ ধানবাদ – ঝাড়গ্রাম -ধানবাদ মেমু এক্সপ্রেস
০৩৫৯৮/০৩৫৯৭ আসানসোল-রাঁচি-আসানসোল মেমু প্যাসেঞ্জার
১৮১১৬/১৮১১৫ চক্রধরপুর-গোমোহ-চক্রধরপুর মেমু এক্সপ্রেস
০৮৬৯৮/০৮৬৯৭ পুরুলিয়া-ঝাড়গ্রাম -পুরুলিয়া মেমু প্যাসেঞ্জার


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী