সানি রায়, সময় কলকাতা : প্রবল ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ল জলপাইগুড়ির পুজো মন্ডপ মাথায় হাত উদ্যোক্তাদের। পুজোর আর বলতে গেলে সাত দিন ও দেরি নেই। মহালয়ার আগের রাতে ঝড় বৃষ্টিতে মন্ডপ ভেঙে পড়ায় চোখে সর্ষেফুল দেখছেন উদ্যোক্তারা।

আগাম পূর্বাভাস ছিল,আবহাওয়া দফতরের।শনিবার সন্ধ্যা থেকে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয় জলপাইগুড়িতে। আর ঝড়ের জেরে জলপাইগুড়ি আসাম মোড় সার্বজনীন দুর্গা পূজা কমিটির মন্ডপ ভেঙে পড়ে। প্রশাসন ও উদ্যোক্তারা জানিয়েছেন,কেউ আহত হন নি।

মন্ডপ ভেঙে পড়লেও, মাথায় হাত পড়লেও, ভেঙে পড়ছেন না উদ্যোক্তারা। মন্ডপ ভেঙে পড়ার পরে কচিকাচাদের মুখে বিষাদের ছায়া দেখে উদ্যোক্তারা সিদ্ধান্ত নেন যুদ্ধকালীন পরিস্থিতিতে মন্ডপ পুনর্নির্মাণ করা হবে আর ডেকোরেটরদের সঙ্গে তারা যোগাযোগও করে ফেলেন, মণ্ডপ নির্মাতারা রাজিও হয়েছেন । প্রকৃতির ধ্বংসলীলার মাঝেও সাফল্যের হাসি পুজো কমিটির সদস্যদের মুখে। দেবী আসছেন, পিতৃপক্ষের অবসানে মর্ত্যবাসীর মুখ ভার করে থাকা যে মানায় না! ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী