Home » চাইল্ড পর্নোগ্রাফি রুখতে পদক্ষেপ নিচ্ছে সিবিআই

চাইল্ড পর্নোগ্রাফি রুখতে পদক্ষেপ নিচ্ছে সিবিআই

সময় কলকাতা ডেস্কঃ

চাইল্ড পর্নোগ্রাফি  রুখতে দেশজুড়ে তৎপর সিবিআই

চাইল্ড পর্নোগ্রাফির বাড়বাড়ন্তের কারণে দেশজুড়ে তৎপর সিবিআই। ইতিমধ্যেই দেশের ২০টি রাজ্যের ৫৬টি জায়গায় অভিযান চালিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআইয়ের এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন মেঘচক্র’।

শনিবার সিবিআই আধিকারিকরা শিশুদের উপর যৌন নির্যাতন ও শিশু পর্নোগ্রাফি -র তদন্তে নেমে দেশের ২০টি রাজ্যের ৫৬টি জায়াগায় তল্লাশি চালায়। আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের কাছ থেকে এই সংক্রান্ত তথ্য জানার পরই তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। জানা গিয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের একাধিক জায়গায় শিশু পর্নোগ্রাফি ছড়ানোর কাজ চলছে।

ভারতে শিশু  পর্নোগ্রাফির ব্যবসায় একটি গ্যাং-ও যুক্ত রয়েছে বলে সিবিআইয়ের অনুমান।গোয়ন্দা সূত্রে জানা গিয়েছে, শিশুদের শারীরিকভাবে ব্ল্যাকমেইলও করছে এই গ্যাংটি। দেশের বিভিন্ন এলাকায় এই গ্যাং দল গঠন করছে। ভারতে শিশু পর্নোগ্রাফির কাজে একটি গ্যাং যে সক্রিয়, তা প্রথমে সিঙ্গাপুর ইন্টারপোলের পক্ষ থেকে সিবিআইকে জানানো হয়। এরপরই দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, পাটনা সহ ২০ টি রাজ্যে অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

উল্লেখ্য, ২০১৯ সালে শিশু পর্নোগ্রাফি  বাড়বাড়ন্ত রুখতে বিশেষ সেল তৈরি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শিশু নিগ্রহের প্রতিরোধে করাই এই সেলের মূলত প্রধান উদ্দেশ্য। ইন্টারনেটে নজরদারি চালিয়ে শিশু পর্নোগ্রাফি ছড়ানোর ঘটনা চিহ্নিত করে এই বিশেষ সেল। তারপর অভিযুক্তদের গ্রেফতার করে পকসো ও তথ্যপ্রযুক্তি আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।।

 

About Post Author