সময় কলকাতা ডেস্কঃ পুজোর আগে ডেঙ্গির প্রকোপ ক্রমশ বাড়ছে। যা নিয়ে চিন্তার শেষ নেই স্বাস্থ্য দপ্তরের। সাবধানতা অবলম্বন করতে বারবার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ডেঙ্গিতে আক্রান্ত রোগীর কি কি খাওয়া উচিত? রইল তালিকা
পেঁপে পাতার রস : রক্তে অনুচক্রিকার সংখ্যা বাড়াতে সাহায্য করে পেঁপে পাতার রস। ডেঙ্গি হলে শরীরে অনুচক্রিকার মাত্রা অস্বাভাবিক হারে কমে যায়। পেঁপে পাতার রস জলের সঙ্গে মিশিয়ে দিনে তিন থেকে চার বার খেতে হবে। যা রক্তে অনুচক্রিকার মাত্রা স্বাভাবিক করতে সাহায্য় করবে।
কিউয়ি : ডেঙ্গি আক্রান্ত হলে কিউয়ি ফল খাওয়া খুব স্বাস্থ্যকর। এই ফল রক্তে অনুচক্রিকার মাত্রা বাড়াতে সাহায্য করে। ডেঙ্গির সময় যত বেশি এই ফল খাবেন, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
বেদানা : প্রচুর পরিমাণে আয়রন থাকে বেদানায়। ফলে দেহের শক্তি বাড়ে, অনুচক্রিকার সংখ্যা বৃদ্ধি পায় ।
দই : ডেঙ্গি হলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কমে যায়। তাই খাবারের তালিকায় দই রাখা উচিত। ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, শরীর ডিটক্সিফাই হতে সাহায্য করে।

ডাবের জল : ডেঙ্গি জ্বর হলে শরীরে প্রচুর পরিমানে জলের ঘাটতি হয়। তাই এই সময় ডাব বা নারকেলের জল খাওয়া উচিত। এতে দেহে জলের ঘাটতিও মেটাবে, আবার পুষ্টিগুণ ও বিভিন্ন ইলেক্ট্রোলাইটে সমৃদ্ধ এই নারকেলের জল শরীরে শক্তি জোগাবে।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?