Home » যে মাস্ক চটজলদি আপনার রূপের জেল্লা বাড়াবে

যে মাস্ক চটজলদি আপনার রূপের জেল্লা বাড়াবে

সময় কলকাতা ডেস্কঃ পুজোর সময় শুধুমাত্র মেকআপ করলেই হবে না। ত্বকের যত্নও তো নিতেই হবে। পুজোর সময় আলাদা করে স্কিন কেয়ার করার সময় কারোরই থাকে না। পুজোতে প্রতিদিনই কম বেশি মেকআপ করাই হয়। এর মধ্যে যদি আপনি ত্বকের একটু যত্ন না নেন, তাহলে পুজোর পর মুখে নানান সমস্যা দেখা দেবেই। এক্ষেত্রে চটজলদি ত্বকে জেল্লা ফেরাতে ফেসমাস্ক ব্যবহার করুন। এসব মাস্ক ত্বকে দারুণ কাজ করে। তবে মাস্ক ব্যবহার করার সময় অবশ্যই ভাল করে মুখ পরিষ্কার করে নিন। রইল কিছু মাস্কের সন্ধান-


স্লিপ মাস্ক
এই মাস্কের আরেকটি নাম হল ওভারনাইট মাস্ক। এই মাস্ক মুখে লাগিয়ে আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারেন। ড্রাই স্কিনে এই মাস্ক দারুণ কাজ করে। ত্বকে আর্দ্রতা ফিরিয়ে দেওয়াই কাজ এই মাস্কের। রাতে মাস্ক লাগিয়ে ঘুমিয়ে পড়ুন, সকালে উঠে দেখবেন আপনার ত্বকে জেল্লা ফিরে এসেছে।

বাবল মাস্ক
এই মাস্কটি মুখে লাগানোর পরেই সাবানের ফেনার মতো ফুলে ফুলে উঠবে। এই মাস্ক ত্বকের রোমকূপে ঢুকে নোংরা বার করে দিতে ব্যাপক সাহায্য করে। ত্বককে পুষ্টিও জোগান দেয় এই মাস্ক। রোদে পোড়া ত্বকে জেল্লা ফেরাতে দারুণ কাজ করে এই মাস্ক। এ ব্যাপারে বেছে নিন চন্দন বা ফ্রেশ ওয়াটার মাস্ক।

শিট মাস্ক
পুজোতে যারা দ্রুত ত্বকে জেল্লা ফেরাতে চান তাঁদের জন্য দারুণ কাজ করে এই মাস্ক। এই মাস্কের মধ্যে মেশানো থাকে সিরাম। যা কিনা ত্বকে অ্যান্টি-অক্সিডেন্টের জোগান দেয়। এক্ষেত্রে আপনি বেছে নিন শশা বা অ্যাভাকাডো মাস্ক। সব ধরনের ত্বকেই দারুণ কাজ করবে এই মাস্ক।


পিল অফ মাস্ক
যাঁদের ত্বক খুব তৈলাক্ত, তাঁরা ব্যবহার করতে পারেন এই ধরনের মাস্ক। এই মাস্ক অনেকটা জেলির মতে দেখতে। এই মাস্ক মুখে লাগিয়ে পনেরো মিনিট মতো রেখে টেনে তুলে দিন। দেখবেন ত্বক একেবারে চকচকে হয়ে উঠবে। এক্ষেত্রে চারকোল মাস্ক ব্যবহার করতে পারেন।

About Post Author