সময় কলকাতা ডেস্কঃ পড়াশোনার ফাঁকে সময় বের করে সাক্ষাত্ মা দুর্গাকেই গড়ে ফেলল বসিরহাটের টাকি গভমেন্ট হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র কুণাল মণ্ডল। খুদের হাতে তৈরি সেই প্রতিমা দেখতে ভিড় জমিয়েছেন প্রত্যেকেই ।
সবে কৈশোরে পা দিয়েছে সে। শিশু বললেও খুব একটা ভুল হবে না। তবে, তার প্রতিভা একজন পরিণত মানুষের প্রতিভাকে হার মানায়। পড়াশোনার ফাঁকে সময় বের করে সাক্ষাত্ মা দুর্গাকেই গড়ে ফেলল বসিরহাটের টাকি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের টাকি গভমেন্ট হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র কুণাল মণ্ডল।

মধ্যবিত্ত পরিবার। বাবা পেশায় টোটোচালক। ছোটবেলা থেকেই পড়াশোনার ফাঁকে সময় বের করে রং তুলি নিয়ে ছবি আঁকতে বসে পড়ে সে। শুধু ছবি আঁকাই নয়, মাত্র ৫ বছর বয়স থেকেই কখনও সরস্বতী ঠাকুর, কখনও কালী ঠাকুর-এঁকে একে তৈরি করেছে সে। গত ৩ বছর ধরে দুর্গাপ্রতিমা তৈরি করছে সে। কখনও ১ ফুটের, কখনও বা ২ ফুটের দুর্গা প্রতিমা। খুদে শিল্পীর হাতের তৈরি সেই প্রতিমা সুন্দরবন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পাড়ি দেয়।
এবারে পুজোটা তার কাছে একটু আলাদা, কারণ করোনা আবহের মধ্যে ঠাকুর তৈরি করলেও তা সেভাবে বিক্রি হয়নি। একটি প্রতিমা থেকে যাওয়ায় নিজের বাড়িতে ছোট্ট প্যান্ডেল করেই মাকে পুজো করছে কুণাল। শিল্পী তার পূর্ণ দক্ষতায় তৈরি করে ফেলেছে এই দুই ফুটের দুর্গা প্রতিমা।

রাজ্যজুড়ে পুজোর আনন্দে মেতেছে প্রত্যেকেই। তবে, হাজারও জাঁকজমকের মাঝেই টাকি হসপিটাল পাড়ার দেড় ফুটের দুর্গা প্রতিমা দেখতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা।


More Stories
দুর্গা-অঙ্গনের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী, মন্দির তৈরির দায়িত্ব কাদের?
Indian Premier League 2025: আইপিএলের মেগা নিলামে অংশ নেবেন বিশ্বজয়ী পেসার, নিলামের তালিকায় যোগ হল সৌরভ-হার্দিকের নামও
রেড রোডে কার্নিভালের জেরে থাকছে বাড়তি মেট্রো, জেনে নিন সময়সূচি..