সময় কলকাতা ডেস্ক, ৩০ ডিসেম্বর : পাঁচ মাসের সামান্য বেশি। মুখ্যমন্ত্রী কথা রাখলেন। শিলান্যাস হল দুর্গা-অঙ্গনের । একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, বাংলায় তৈরি হবে ‘দুর্গা-অঙ্গন’। দিঘার জগন্নাথ মন্দিরের জনপ্রিয়তা বাড়ছে। বহু মানুষ ইতিমধ্যেই দেখতে গিয়েছেন উড়িষ্যার জগন্নাথ মন্দিরের বিকল্প দিঘার মন্দির। এবার বাংলায় আরও শিলান্যাস হল দুর্গা অঙ্গন-এর। এই মন্দির তৈরি হচ্ছে কলকাতা শহরের একেবারে উপকণ্ঠে। দিঘার মতোই এই মন্দির তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে হিডকোকেই। সেই দুর্গা অঙ্গন-এর শিলান্যাস করে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৩৬৫ দিনই পূজো হবে দুর্গা-অঙ্গনে। বিরোধী রাজনৈতিক দলগুলি যতই সোচ্চার হোক, মুখ্যমন্ত্রী দূর্গাঙ্গনের সম্পর্কে ঘোষণাকে বাস্তবায়িত করার পথে এগিয়ে নিয়ে গেলেন।।
আরও পড়ুন আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর


More Stories
দেবীপ্রতিমা তৈরীর মাটি সংকট কাটল মুখ্যমন্ত্রীর উদ্যোগে
জন্মদিনে বাড়ি নিয়ে যেতে নারাজ বাবা-মা, সহপাঠীর হাত ধরে হোস্টেল থেকে চম্পট নাবালক পড়ুয়ার!
টাকা ও টিকিট : অভিষেকের বাড়িতে আবার পুলিশ