স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ নভেম্বরঃ আইপিএলের মেগা নিলাম শুরু হতে বাকি এখনও দু’দিন। তার আগে বড়সড় চমক। নিলামে অংশ নিতে চলেছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের অন্যতম কাণ্ডারি জোফ্রা আর্চার । চোটের জন্য আগামী আইপিএল থেকে নাম তুলে নিয়েছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে তিনি জানিয়ে দেন পুরো মরশুমের জন্য খেলতে পারবেন। তারপরেই তার নাম নিলামের তালিকায় যোগ করে বোর্ড। আর্চার ছাড়াও ভারতীয় ও বিদেশী মিলিয়ে মোট দুজন ক্রিকেটারকে নিলামে সংযোজন করা হয়েছে।

ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে আত্মপ্রকাশের পর থেকেই নজর কেড়েছেন জোফ্রা আর্চার । আগুনে গতি ও স্যুইং বোলিংয়ে সবধরনের ক্রিকেটে ফারাক গড়ে দেওয়ার ক্ষমতা তিনি রাখেন। অতীতে রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে ২৯ বছরের পেস বোলারের। কিন্তু চোটের কারণে গত কয়েক মরশুমে তিনি ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারেননি। বারবার প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছেন। এ বারও প্রথমে নাম তুলে নিয়েও প্রত্যাবর্তন করলেন ডান হাতি পেসার। বোর্ডকে তিনি জানিয়ে দিয়েছেন পুরো মরশুম খেলার জন্য তিনি শারীরিকভাবে প্রস্তুত। তারপরেই তাঁর নাম নিলামের তালিকায় সংযোজন করা হয়েছে। তবে দ্বিতীয় তালিকায় থাকবেন আর্চার।
আরও পড়ুনঃ Indian Premier League 2025: আগামী তিন বছর কবে শুরু হবে আইপিএল? জানিয়ে দিল বোর্ড
ইংল্যান্ডের তারকা পেসারের সঙ্গে আরও দুজন ক্রিকেটারকে সংযুক্ত করা হয়েছে। তাঁরা হলেন আমেরিকার বাঁ-হাতি পেসার সৌরভ নেত্রভালকার ও ভারতীয় ক্রিকেটার হার্দিক তামোরে। আমেরিকা দলের নির্ভরযোগ্য পেসার সৌরভ জন্মসূত্রে ভারতীয়। মুম্বইয়ে জন্মগ্রহণ করেছিলেন। তারপর প্রথমশ্রেনীর ক্রিকেটে মুম্বইয়ের হয়েই প্রতিনিধিত্ব করেন। ভারতের অনূর্দ্ধ-১৯ দলের হয়েও খেলেছেন সৌরভ। গত বিশ্বকাপে আমেরিকার হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। সেই পারফরম্যান্সের উপর নির্ভর করে তিনি দল পাবেন বলে আশাবাদী অনেকেই। এই দুজন ছাড়াও নিলামে যোগ হয়েছে হার্দিকের নাম। তিনিও মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ। প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ২১ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই উইকেট-রক্ষক ব্যাটারের। এখন এই তিন ক্রিকেটারকে দলে পেতে কতটা আগ্রহ দেখায় আইপিএলের দলগুলি, তারজন্য ২৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হবে।


More Stories
কোচ হিসেবে লক্ষ্মণ কি সুলক্ষণ বয়ে আনছেন?
আজ ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি দিয়ে শুরু ডুরান্ড,এগিয়ে কে, দেখবেন কোথায়?
ভিভিএস লক্ষ্মণের হাত ধরে জয়ের রাস্তায় ফিরল ভারত