Home » মিষ্টিমুখ ছাড়া কি পুজো জমে? রইল গোলাপের পায়েসের রেসিপি

মিষ্টিমুখ ছাড়া কি পুজো জমে? রইল গোলাপের পায়েসের রেসিপি

সময় কলকাতা ডেস্ক : উত্‍সব-অনুষ্ঠান মানেই হরেক রকমের মিষ্টি। মিষ্টান্নের মধ্যে পায়েস কম বেশি সকলেরই পছন্দের। এবারের পুজোতে গোলাপের পায়েস রাঁধতে ভুলবেন না যেন! দেখে নিন রেসিপি,

উপকরণ
• দুধ ৩ লিটার
• পোলাও চাল ২০০ গ্রাম
• চিনি ১০০ গ্রাম
• গোলাপ জল সামান্য
• গোলাপের শুকনো পাপড়ি
• কাঠবাদাম ১০০ গ্রাম

পদ্ধতি

পোলাও চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখুন। এবার দুধ ফুটিয়ে দিয়ে অর্ধেক করে নিন। এবার জল ঝরানো চাল দুধে দিয়ে ফোটান। চাল সেদ্ধ হয়ে এলে দুধ আরও গাঢ় হয়ে আসবে। বাদাম কুচি দিয়ে আরও কিছুক্ষণ ফোটাতে হবে। দুধ ঘন হয়ে এলে চিনি মিশিয়ে নিন। তার পর নামিয়ে ঠান্ডা করে গোলাপ জল মিশিয়ে ফ্রিজে রাখুন পায়েস। এবার বাদাম কুচি হালকা ভেজে ঠান্ডা পায়েসের উপর ছড়িয়ে দিন। আর ছড়িয়ে দিন গোলাপের পাঁপড়ি।

About Post Author