সময় কলকাতা ডেস্ক : আমরা ইতিহাস বিস্মৃত জাতি। আমাদের দেশ ভারতের ঐতিহ্য যে সুপ্রাচীন তা যেমন আমরা ভুলতে বসেছি, তেমন ভুলে সাম্প্রতিক অতীতের গর্বের কথা। ব্রাজিল বা আর্জেন্টিনা সহ অন্য দেশের ফুটবল নিয়ে আমরা মাতামাতি করি, তাদের সাফল্যের গুণগান গাই আর নাক সিটকে ভারতীয় ফুটবলের সমালোচনা করি অথচ ভুলেই যাই ১৯৫৬ সালের অলিম্পিক গেমসে আমাদের ভারতীয় ফুটবল দল সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল।সেবার সেমিফাইনালে ওঠার পথে ভারত অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারায়। এই ম্যাচে নেভিল ডিসুজা হ্যাটট্রিক করেন। অলিম্পিকে সেই প্রথম কোন এশিয়ার প্লেয়ার হ্যাটট্রিক করেছিলেন। আমরা মনে রাখি না নেভিল ডিসুজার কথা। তিনি ১৯৫৬ সালে অলিম্পিক গেমসে আরও একাধিক প্লেয়ারের সঙ্গে সর্বোচ্চ গোলদাতার সম্মান পেয়েছিলেন। ১৯৮০ সালে ৪৭ বছর বয়সে প্রয়াণ ঘটে নেভিল ডিসুজার। শেষ বয়সে নেভিল ডিসুজার স্ত্রীকে বহু রকম দুর্দশার সম্মুখীন হতে হয়েছে। অথচ নেভিল ডিসুজা ১৫ টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১১ টি গোল করেছিলেন ভারতের হয়ে। দেশের হয়ে তিনি সেরকম কিছুই পাননি। না পেয়েছেন ক্লাব স্তর থেকে সম্মান।
বিশ্ব ফুটবলে ভারতের গৌরবের মুখ নেভিল ডিসুজা


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়