সময় কলকাতা ডেস্কঃ বর্তমানে মানসিক চাপের কারণে মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়ে গিয়েছে। তাই যে কাজ করলে আপনি ভাল থাকবেন, মানসিক চাপমুক্ত থাকতে অবশ্যই মন দিন সেই কাজে। যাদের বাগান করার শখ রয়েছে তাঁরা সময় কাটাতে পারেন গাছেদের সঙ্গে। অনেকেই রান্না করতে ভালবাসেন। খুব মানসিক চাপ থাকলে চটজলদি বানিয়ে নিতে পারেন নিজের পছন্দের পদটি। যারা বই পড়তে ভালবাসেন, তারা এইসময় পছন্দের বইটি পড়ুন। এক্ষেত্রে আপনি এমন কিছু উপায় অবলম্বন করতে পারেন,যাতে আপনি মানসিক দিক থেকে ভাল থাকতে পারেন। আপনার জন্য রইল মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া সহজ কিছু টিপস-
ক্যাফেইন, অ্যালকোহল এড়িয়ে চলুন
মানসিক চাপ থেকে দূরে থাকতে চাই লে ক্যাফেইন ও অ্যালকোহলের ব্যবহার সীমিত রাখার চেষ্টা করুন। ক্যাফেইন মানসিক চাপ কমানোর পরিবর্তে বাড়িয়ে দেয়। অন্যদিকে অ্যালকোহল বেশি পরিমাণে গ্রহণ করলে বিষন্নতা গ্রাস করে।
অ্যারোমা থেরাপি
অনেক সময়ই সুগন্ধ মন ভাল করে দেয়। তাই ঘরে সাজিয়ে রাখতে পারেন সুগন্ধ যুক্ত ফুল। এর পাশাপাশি বিভিন্ন সুগন্ধী অয়েল জাতীয় জিনিসও মানসিক চাপ কাটিয়ে ওঠার ক্ষেত্রে সাহায্য করে। আপনাকে দমবন্ধ পরিবেশ থেকে মুক্তি দেবে অ্যারোমা থেরাপি।
আঁকা, ডুডল এবং রঙ
বিশেষজ্ঞদের মতে,রঙ তুলি মানসিক চাপ কমাতে সাহায্য করে। অর্থাৎ ক্রিয়েটিভ বা শৈল্পিক কোনও কাজে মনোনিবেশ করতে হবে। এক্ষেত্রে আপনি মন দিতে পারেন ডুডলিংয়ের কাজে। এর মাধ্যমেও মনসংযোগ বাড়ে।

শরীরচর্চা
শরীরচর্চা আপনার মন ভালো রাখতে পারে। শরীরচর্চার ফলে অ্যান্ডরফিন নামক হরমোন নির্গত হয়। যা মন ভাল রাখতে সাহায্য করে। এছাড়াও বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, শরীরচর্চা উদ্বেগ ও মানসিক অবসাদ কমাতেও ব্যাপক সাহায্য করে।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?