সময় কলকাতা ডেস্কঃ মহানবমীর সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড। হাওড়ার ডোমজুড়ে একটি গ্যারাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল বেশ কয়েকটি গাড়ি। মুহূর্তের মধ্যে কালো ধোয়ায় ছেয়ে যায় এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন।

নবমীর সকালে ডোমজুড় থানা অন্তর্গত লালবাড়ি এলাকায় একটি চার চাকার গ্যারেজের হঠাৎ আগুন লাগে। ধোয়া দেখতে পেয়ে এলাকার মানুষরা দমকলকে খবর দেন ও ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। ঘটনায় বেশ কয়েকটি গ্যারেজে রাখা চার চাকা গাড়ি পুড়ে গেছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে খবর।


More Stories
রূপের মধ্যে অরূপের ছোঁয়া : গাজলডোবা এক ব্রাত্য মুগ্ধতা
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার