সময় কলকাতা ডেস্ক :
মাল বাজারে মাল নদীতে প্রতিমা নিরঞ্জনের সময় আচমকা জল ফুলেফেঁপে ধেয়ে এল হড়পা বান। নিরঞ্জন দিতে এসে তলিয়ে গেলেন বা ভেসে গেলেন অসংখ্য মানুষ। রাত এগারোটা পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মৃত্যুর সংখ্যা অনেক বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত নিখোঁজের সংখ্যা অন্তত ৪০। বেসরকারিভাবে এমনটাই দাবি করা হচ্ছে। নিখোঁজের সংখ্যাও বাড়তে পারে বলে জানানো হয়েছে।

জলপাইগুড়ির মালবাজার এলাকায় দশমীর দিন নিরঞ্জনে সন্ধ্যে পর্যন্ত ছিল আনন্দের আবহ এবং এরকম ভয়াবহ বিপর্যয় ছিল কল্পনার অতীত। জলের তোড়ে প্রতিমা বিসর্জন দিতে আসা মানুষ কখনও এভাবে আগে নারকীয় প্রাকৃতিক দুর্ঘটনার কবলে পড়েন নি।এদিনের আচমকা হড়পা বানে দুর্ঘটনার পাশাপাশি মাল নদীতে আটকে আছে বহু মানুষ, গাড়ি।

জানা গিয়েছে,দুর্গা প্রতিমা নিরঞ্জন চলাকালীন বিপর্যয়, হঠাত্ করেই নদীতে জল বেড়ে যায় এবং বহু লোক ও গাড়ি মাঝ নদীতে আটকে পড়ে। জলপাইগুড়ি জেলার মাল বাজারে মাল নদীতে ঘটনাটি আচমকাই ঘটে যায়।পাহাড় থেকে জল নেমে আসে এবং হড়পা বানে ভয়ঙ্কর পরিস্থিতির উদ্ভব হয়।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং পুলিশ। আটকে পড়া মানুষদের উদ্ধার করতে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে কাজ। যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রশাসনের উদ্যোগে জেসিবি নামিয়ে শুরু হয় উদ্ধার কাজ।।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী