Home » দুর্গোৎসবে মঞ্চে গানের মাঝেই মৃত্যু খ্যাতনামা গায়কের

দুর্গোৎসবে মঞ্চে গানের মাঝেই মৃত্যু খ্যাতনামা গায়কের

সময় কলকাতা : আকস্মিক প্রয়াণ বিখ্যাত ওড়িয়া গায়ক মুরলী মহাপাত্রের। উড়িষ্যার অন্যতম জনপ্রিয় গায়ক মুরলী মহাপাত্র কোরাপুটের একটি দুর্গাপুজোর এক অনুষ্ঠানে গান গাইতে গাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। মঞ্চে  চারটি গান গাইবার পরেই তিনি  প্রচন্ড ঘামতে থাকেন এবং বসে পড়েন। কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় তার। চিকিৎসকদের অনুমান,  মঞ্চেই প্রয়াত হন মুরলী মহাপাত্র। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের তরফেও জানানো হয়েছে, গান করার সময় মঞ্চেই  হৃদরোগে আক্রান্ত হন প্রয়াত হন সঙ্গীতশিল্পী।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৯ বছর। তিনি ব্যক্তিগত জীবনে সরকারি চাকুরে ছিলেন। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক প্রয়াত গায়কের মৃত্যতে টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন।।

About Post Author